ছোট ছোট ভুল।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ছোট ছোট ভুল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


missing-7072170_1280.webp



লিংক


এই পৃথিবীতে আমরা যেহেতু সামনের দিকে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর এই সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ছোট ছোট ভুল হয়ে যায়। অনেক মানুষ রয়েছে যারা সবসময় চেষ্টা করে এই ছোট ছোট ভুলগুলো সমাধান করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই ছোট ছোট ভুলগুলো উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এই ভুলগুলো একসময় জড়ো হয়ে বড় আকার ধারণ করবে এবং এগুলো আপনার জীবনকে আর কখনো সামনের দিকে এগিয়ে যেতে দেবে না। তাইতো জীবনের ছোট ছোট ভুলগুলো আমরা কখনো উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলার মোটেও চেষ্টা করবো না।


এভাবে যদি আমরা প্রত্যেকটা ভুল আস্তে আস্তে করে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারব। অনেকে আছে যারা অনেক বেশি তাড়াহুড়ো করে এবং এই তাড়াহুড়ো করার জন্য কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায় এবং এই সমস্যার ফলে কিন্তু সেই জায়গা থেকে আর তারা কখনো বেরিয়ে আসতে পারে না। তাইতো ব্যস্ততা না দেখিয়ে আমরা ধীরে সুস্থ্য আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং প্রত্যেকটা ভুল আস্তে আস্তে করে সমাধান করার চেষ্টা করব। এভাবে যদি আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে আপনার জীবনে আর কোন ধরনের সমস্যা পরবর্তীতে হাজির হবে না।


তাইতো আমরা কখনো ছোট ছোট ভুলগুলোকে ফেলে রাখার চেষ্টা করব না এবং যে ভুল যখন হবে ঠিক তখনই আমাদের সেই ভুলগুলো পুনরায় সংশোধন করতে হবে। কেননা আমরা যদি এই ভুলগুলো রেখে দিই তাহলে সেই ভুলগুলো আর কখনো সংশোধন করা হবে না এবং আস্তে আস্তে করে এই ভুলের ঝুড়ি দিন দিন বৃদ্ধি পাবে। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যারা আজ উন্নতি শিখরে পৌঁছে গেছে তাদের জীবনী দেখলে আমরা বুঝতে পারি যে তারা তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সব সময় সঠিকভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেছে এবং ছোট ছোট ভুলগুলোকে তারা কখনো তুচ্ছ না করে বরং সেই ভুলগুলো সঠিক করে তারা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেছে।


এজন্য আমাদের জীবনটাকে আমরা যদি ঠিক তাদের মত করে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব। এই পৃথিবীতে যারা যত বেশি সামনের দিকে এগিয়ে যায় তারা ততো বেশি কঠোর পরিশ্রম করে এবং এই পরিশ্রমের ক্ষেত্রে তারা কোন কিছুকে কখনো সামান্য বলে দেখেনা। আসলে তাদের কাছে বড় ভুলটাকেও যেরকম ভুল মনে হয় ঠিক তেমনি ছোট ভুলটাকেও একই রকম মনে হয়। এজন্য এই মানুষগুলো জীবনে ছোট বড় বলে কোন কিছুই থাকেনা। বরং তারা প্রত্যেকটা জিনিসকে সমান চোখে দেখে এবং এইভাবে তারা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে। এজন্য জীবনে চলার পথের কোন কিছু কি আমরা উপেক্ষা করবো না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।