অন্যের কথায় কর্ণপাত করতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যের কথায় কর্ণপাত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমাদের সব সময় সামনের দিকে এগিয়ে যেতে গেলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং এই সমস্যাগুলো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে বাধার সৃষ্টি করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। কেননা আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে এবং তারা জায়ে যাতে করে আমরা জীবনের সামনের দিকে কখনো এগিয়ে এগিয়ে আমাদের জীবনটাকে আমরা খুব ভালোভাবে উপভোগ করতে না পারি। এজন্য আমরা কখনো আশেপাশে কারো কথায় কোন ধরনের কর্ণপাত করব না।
কেননা আমরা যদি আশেপাশের মানুষের কথায় কর্ণপাত করে মন খারাপ করে বসে থাকে তাহলে কিন্তু আমরা কাজের থেকে অনেক বেশি পিছিয়ে যাবো এবং কাজের প্রতি আমাদের ভালোবাসা দিন দিন কমে যাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অন্যের কথা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারি এবং সব সময় কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আসলে মানুষের কথায় যারা কর্ণপাত করে তারা কিন্তু সবসময় পিছনের দিকে পড়ে থাকে এবং তারা তাদের জীবনের উন্নতি আর কখনো দেখতে পায় না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সকল মানুষ কিন্তু কখনো সমান হতে পারে না এবং আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাবে চেষ্টা করে তারা জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আশেপাশের সব লোক যে খারাপ হবে এমন কোন কথা নেই। কিছু কিছু মানুষ আছে যারা অনেক বেশি ভালো এবং তারা সবসময় চেষ্টা করে আমাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য। আসলে যারা জীবনে ভালো পরামর্শ দিয়ে থাকে তারা কিন্তু আমাদের প্রকৃত বন্ধু এবং যারা আমাদের জীবনটাকে নষ্ট করার চেষ্টা করে তারা কিন্তু কখনো আমাদের ভালো বন্ধু হতে পারেনা বরং তারা আমাদের সব থেকে বড় শত্রু।
এজন্য আমরা কখনো অন্যের কথায় কর্ণপাত না করে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং নিজেদের লক্ষ্যকে সবসময় স্থির রাখব। আমরা যদি নিজেদের লক্ষ্য স্থির রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অন্যের কথা শুনে কাজ থেকে দূরে সরে যায় তারা কিন্তু কখনো শক্তিশালী মানুষ হতে পারে না বরং তারা কিন্তু দুর্বল প্রকৃতির মানুষ এবং এই দুর্বল প্রকৃতির মানুষ সবসময় অন্যান্য মানুষ অপেক্ষা অনেক বেশি পিছিয়ে থাকে। এজন্য নিজের লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা উচিত।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
