মানুষের অবস্থান নিয়ে যারা পরিহাস করে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিহাস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


dwarf-1765187_1280.jpg



লিংক


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের অবস্থান নিয়ে পরিহাস করার চেষ্টা করি তাহলে কিন্তু সেই মানুষটি আমাদের দেখে অনেক বেশি কষ্ট পাবে এবং তারা সবসময় আমাদের থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করবেন। আসলে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের শ্রেণীর লোক বাস করে এবং প্রত্যেকটা শ্রেণীর লোকেদের কে অবশ্যই আমাদের সম্মান করা উচিত। কেননা মানুষ কিন্তু জন্মগত একজন ধনী পরিবারে কখনো জন্ম নিতে পারে না এবং তাদেরকে অনেক বেশি পরিশ্রম করে তাদের এই খারাপ অবস্থান থেকে ভালো একটা অবস্থানে পৌঁছে যাওয়ার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যেতে হয়। যারা ধনী মানুষ তারা কিন্তু কখনো এটি বুঝবে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যে অবস্থানেই থাকি না কেন আমরা সবসময় প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং প্রত্যেকটা মানুষের বিপদে আপদে তার যার পাশে থেকে তাদের সেই বিপদ আপদ থেকে বের করে আনার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি একটা সুন্দর জীবন যাপন উপভোগ করতে চাই তাহলে প্রত্যেকটা মানুষকে ভালবাসতে হবে এবং প্রত্যেকটা মানুষকে ভালো একটা জায়গায় নিয়ে আসার জন্য তাদেরকে সবসময় সাহায্য করতে হবে। এভাবে কিন্তু মানুষটা নিজেদের এই খারাপ অবস্থানটা একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সব সময় নিজেদের কথা ছাড়া কখনো অন্যের কথা ভেবে চলার চেষ্টা করেন এবং স্বার্থপরের মতো তারা এই পৃথিবীতে বসবাস করে। আসলে আমরা যদি এই পৃথিবীতে স্বার্থ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি তাহলে কিন্তু কেউ কখনো আমাদেরকে ভালবাসবে না এবং সবাই আমাদেরকে স্বার্থপর বলে মনে করবে। আসলে মানুষ তার নিজেদের অবস্থানকে একমাত্র কঠোর পরিশ্রমের দ্বারা পরিবর্তন করতে পারে এবং সে কিন্তু জীবনের বাকি সময়কে খুব সুন্দর ভাবে সাজিয়ে ফেলতে পারবে যদি সে মানুষের কথায় কর্ণপাত না করে নিজের সামনের দিকে এগিয়ে যেতে হবে।


আসলে এই পৃথিবীতে এখন অনেক বেশি প্রতিযোগিতার জায়গার সৃষ্টি হয়েছে যেখানে সবাই মিলে প্রতিযোগিতা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিসের মধ্যে মনে রাখতে হবে যে এই প্রতিযোগিতায় দুটি আমরা জয়ী হতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো না এবং আমরা আমাদের জীবনটাকে সবসময় নিচের দিকে কাটিয়ে যেতে হবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষের অবস্থান নিয়ে কখনো পরিহাস না করি। আসলে আজকে আমরা উঁচু অবস্থানে রয়েছি কাল কিন্তু আমরা এই অবস্থানে কখনো নাও থাকতে পারি। তবুও কিন্তু আমরা মানুষকে ভালোবেসে যাবো তাদের অবস্থান না দেখে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।