মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মিথ্যার আশ্রয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


machinery-2831327_1280.webp



লিংক


এই পৃথিবীতে এখন মিথ্যায় ভরে গেছে। আমি কারো উপর বিশ্বাস করে তার সাথে আপনি আপনার মনের কথা যদি সব শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারেন। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ভালোবাসার চেষ্টা করে এবং মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। আসলে এই মিথ্যা আশ্রয় যারা নেয় তারা কিন্তু অনেকটা চালাক প্রকৃতির হয়ে থাকে। আপনি প্রথমত বুঝতে পারবেন না যে তারা আপনার সাথে মিথ্যার আশ্রয় নিয়ে আপনার সাথে মেলামেশা করার চেষ্টা করছে এবং পরবর্তীতে আপনাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলে দেয়ার চিন্তাভাবনা রয়েছে।


একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি যদি মিথ্যার আশ্রয় নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি এই বিপদের সম্মুখীন হয়ে যান তাহলে কিন্তু কেউ আপনাকে সেই বিপদ থেকে আর উদ্ধার করতে আসবে না। অর্থাৎ আপনাকে সম্পূর্ণ নিজের চেষ্টাতে সেই বিপদ থেকে বের হয়ে আসতে হবে এবং যেটি কখনোই সম্ভব নয়।কিন্তু এই পৃথিবীতে যারা সবসময় সত্য কথা বলে এবং মানুষের উপকার করার চেষ্টা করে তাদের বিপদ দেখলে কিন্তু অন্যান্য মানুষগুলো সব সময় তাদের দিকে এগিয়ে এসে বিপদ থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করে।


একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনটাকে সত্যের মধ্যে রাখতে পারি এবং সব সময় সৎ পথে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কখনো কোন ধরনের অশান্তি থাকবে না। আসলে যে মানুষের জীবনে অশান্তিতে ভর্তি সেই মানুষ কখনো জীবনে সুখ শান্তি উপভোগ করতে পারে না। এজন্য সবসময় আমাদের মিথ্যুক লোকের থেকে দূরে থাকতে হবে এবং সত্য পথে চলতে হবে এবং সব সময় ভালো কাজ করতে হবে। আর এভাবে যদি আমরা সমাজে বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের অবশ্যই ভালবাসবে এবং আমাদের সম্মান করবে। কিন্তু বর্তমান সময়ের সত্য এটাই যে এই ধরনের সত্যবাদী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।


অর্থাৎ সমাজের বাইরে এখন বিভিন্ন ধরনের খারাপ বাটপার লোক ঘুরে বেড়ায় যাদের কথা দেখলে আপনি বুঝতে পারবেন না যে তারা আপনার সাথে মিথ্যা কথা বলছে এবং তারা পরবর্তীতে আপনাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলে দিতে পারেন। আসলে মিথ্যুক শ্রেণীর লোকেরা অনেক বেশি মিষ্টভাষী হয়ে থাকে এবং তারা সবসময় আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আমরা যখন বুঝতে পারব তখন তাদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করব এবং নিজেদেরকে অবশ্যই ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। তাইতো জীবনের কখনো আমরা মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবো না এবং যতদূর সম্ভব এই ধরনের মিথ্যুক শ্রেণীর লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।