সৎ পথে উপার্জন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সৎ পথে উপার্জন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


money-7459489_1280.webp



লিংক


আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু এই জীবনে আমাদের সব সময় সৎ পথে উপার্জন করতে হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি সব সময় সৎপথে সামনের দিকে এগিয়ে এগিয়ে জীবনে ভালো কিছু করতে পারেন তাহলে কিন্তু সেখানে অর্থের পরিমাণ কম থাকলেও আপনি কিন্তু সেই অর্থ দিয়ে আপনার জীবনটাকে সম্পূর্ণরূপে শান্তিতে উপভোগ করতে পারবেন। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে কখনো ভালো কাজ করতে না পারি অর্থাৎ বিভিন্ন ধরনের অসৎ ভাবে যদি আমরা অর্থ উপার্জন করে থাকি তাহলে সে অর্থ দিয়ে আমরা আমাদের জীবনে ভালো কিছু করতে পারবো না এবং সেই অর্থটা আমাদের জীবনে পুরোপুরি নষ্ট হয়ে যাবে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে কি করে অতিরিক্ত অর্থ উপার্জন করা যায়। আর এই অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য তারা বিভিন্ন ধরনের অসৎ কাজকর্ম করে থাকে এবং এই অসৎ কাজকর্ম করার ফলে তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যায় চলে আসে। অনেকটা সুখে থাকতে ভুতে কিলানোর মত। আমরা যদি এখন সবাই মিলে নিজেদেরকে ভালো পথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবসময় চেষ্টা করবে তারাও ভালোভাবে তাদের জীবনটাকে উপভোগ করার জন্য সৎ পথে সামনের দিকে এগিয়ে যাবে। আর এভাবে মানুষ তাদেরকে সব সময় ভালো চোখে দেখবে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা কখনো সৎপথে এগিয়ে যেতে চায়না। অর্থাৎ তারা এই জীবনে বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম করে বেড়ায় এবং এই খারাপ কাজকর্ম করার ফলে কিন্তু তারা তাদের জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারে না এবং তারা সবসময় নিজেদের ভাগ্যের উপর দোষারোপ করে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভাগ্য বলে কোন কিছুই নেই। সবকিছু মানুষের নিজের হাতের উপর নির্ভর করে। অর্থাৎ আপনি যদি সবসময় ভালো কাজকর্ম করেন তাহলে এর ফল সবসময় ভালো হবে এবং যদি খারাপ কাজকর্ম করেন তাহলে কিন্তু কখনো এর ফল মোটেও ভালো হতে পারে না।


এজন্য আমরা সব সময় সৎ পথে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার চেষ্টা করব। আসলে আমরা যদি আমাদের জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারি তাহলে এই জীবনে আমরা অবশ্যই সবার কাছে ভালো হতে পারব এবং সবাই আমাদেরকে মন থেকে অনেক বেশি ভালবাসবে। আর সৎ পথে বেঁচে থাকা কিন্তু অনেক বেশি ভালো। যারা অসৎ পথে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে এবং তারা কখনো তাদের জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারে না। আর এর ফলে তারা সারা জীবনটাকে দুঃখের মধ্যে কাটিয়ে নিয়ে যায় এবং এই পুরো জীবনের ভালো সময় তাদের জীবনে আর কখনো ফিরে আসে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।