জীবনের শ্রেষ্ঠ পাওয়া হলো ভালোবাসা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের শ্রেষ্ঠ পাওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওয়া হল ভালোবাসা। আমরা যদি এই পৃথিবীতে এই ভালোবাসা না পাই তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের জীবনটা পুরোটা পিছিয়ে রবে অন্যান্য দিক থেকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবনে যদি মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের মানুষকে ভালবাসতে হবে এবং তাদের বিপদে-আপদে তাদের পাশে থাকতে হবে। আসলে তাদের বিপদে যদি আমরা পাশে থাকতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং মানুষ কখনো আমাদেরকে ভালবাসবে না। এজন্য আমরা মানুষকে সবসময় মন থেকে ভালোবাসবো।
আর আমরা যদি স্বার্থপরের মত শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য অন্য মানুষকে ভালবাসি তাহলে সেটিকে কখনো প্রকৃত ভালোবাসা বলবে না এবং এই ভালোবাসা সব সময় অন্য মানুষদের কাছে একটা কৃত্রিম ভালোবাসা হয়ে থাকবে। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের বড়ই অভাব। কেননা একমাত্র পৃথিবীতে জন্মদাতা মা-বাবা ছাড়া অন্য সবাই আমাদেরকে স্বার্থ নিয়ে ভালোবাসে এবং স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন কিন্তু তারা আমাদের কাছ থেকে দূরে সরে যায়। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের কাছ থেকে স্বার্থ নিয়ে ভালোবাসি তাহলে সেই ভালোবাসা বেশিক্ষণ কখনো মানুষের জীবনে স্থায়ী হবে না। আগে মানুষের মনে ভালোবাসা তৈরি করতে হবে।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে অন্য মানুষের ক্ষতি করা এবং তারা মূল্য মানুষের ক্ষতি করে অনেক বেশি আনন্দিত হয়। আসলে আমরা যদি অন্য মানুষের ক্ষতি করে জীবনে আনন্দ পেয়ে থাকি তাহলে কিন্তু আমরাও জীবনে কখনো উপকৃত সুখ অর্জন করতে পারব না এবং অন্য কেউ এসে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ক্ষতি করে ফেলবে। এজন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য তাকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালবাসতে হবে এবং তার বিপদে-আপদে সবসময় এগিয়ে আসতে হবে। আর আমরা যদি এইভাবে তাদের বিপদে-আপদে এগিয়ে আসি তাহলে তারা আমাদেরকে সবসময় সাহায্য করবে।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে জীবনের শ্রেষ্ঠ পাওয়া হলো একমাত্র ভালোবাসা যে ভালোবাসা কখনো আপনি অর্থের দ্বারা আপনার নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। আসলে আপনি যদি মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে চান তাহলে আপনাকে অন্যকে নিঃস্বার্থভাবে ভালবাসতে হবে এবং সেই ভালোবাসার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ত্যাগ স্বীকার করতে হবে। এই পৃথিবীতে একমাত্র ভালবাসা পাওয়ার জন্য মানুষ সব সময় ঘুরে বেড়ায়। এজন্য আমরা চেষ্টা করব যাতে করে আমরা জীবনে প্রকৃত ভালোবাসা পেতে পারি এবং জীবন থেকে আমাদের ভালবাসার নামটা সারা জীবন স্থায়ী রাখার জন্য সর্বপ্রথম নিজেকে ভালো হতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
