বর্তমান পৃথিবীতে সবাই স্বার্থপর।

in আমার বাংলা ব্লগ7 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1779858685081563989432530111052.png


সোর্স


বর্তমানে আমাদের এই সুন্দর পৃথিবীতে এই সুন্দর প্রকৃতি ছাড়া সবাই কেমন স্বার্থের পেছনেই ছুটে বেড়াচ্ছে। স্বার্থ ছাড়া বর্তমান সমাজের মানুষ কোন কিছুই জানো দেখতে পায় না। প্রত্যেকটা জীবজন্তু নিজের স্বার্থে ঘুরে বেড়ায় চারিদিকে বিভিন্ন শিকার খোঁজে নিজের পেট ভরার জন্য। তবে এই পৃথিবীতে সব থেকে বেশি স্বার্থপর যে প্রাণীটি রয়েছে সেটা হচ্ছে মানবজাতি। আমাদের এই মানবজাতির থেকে বেশি স্বার্থপর এই পৃথিবীতে কোন কিছুই নেই বা কোন জীবজন্তু নেই। মানুষ যদি এক্পা হাটে তার মানে বুঝতে হবে যে ওইটুকু দূরত্ব যাওয়ার পেছনে তার কোন স্বার্থ লুকিয়ে রয়েছে। আর যদি কোন কাজ করে তার মানে ও সে কাজের পেছনে তার কোন স্বার্থসিদ্ধি করার ব্যাপার রয়েছে। নিজের স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে মানুষ কখনোই কোন কিছু করে না। শুধুমাত্র অন্যের ভালো অন্যের উন্নতির জন্য কোন কাজই বর্তমান সমাজে কোন মানুষ করে না, মানুষ যে কাজ করে এমনকি অন্যের উন্নতির জন্যেও যদি কোন পদক্ষেপ নিয়ে থাকে বা কোন সাহায্য করে থাকে তার পেছনে রয়েছে তার নিজের লুকিয়ে থাকা কোন স্বার্থ।


অনেক সময় দেখা যায় বিভিন্ন জীবজন্তু পশুপাখি পোষ মানে এবং নিঃস্বার্থভাবে নিজের প্রভুর বা মালিকের সেবা যত্ন করে দেখাশোনা করে নিঃস্বার্থভাবে, বিভিন্ন বাড়িতে দেখা যায় অনেকেই কুকুর লালন পালন করে এবং খেতে দেয় তবে তাকে কিন্তু কখনোই বলা লাগে না যে তার প্রভুর রক্ষা করার কথা সেই কুকুর নিজে থেকেই তার মালিকের বাড়ি এবং মালিকের রক্ষা করে আর বাইরের অচেনা মানুষকে বাড়িতে ঢুকতে দেয় না। কিন্তু মানুষ এমন এক জীব যাকে যতই ভালোবাসা আদর যত্ন দেওয়া হোক না কেন এক না একসময় সে ঠিকই ক্ষতি করবে। আসলে মানুষ বলতে পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই গণ্য করা হয় এখানে আমরা যদি নিজেদেরকে বাদ দিয়ে এবং মনে করি না আমরা নিজেরা খুবই ভালো এবং আমরা নিঃস্বার্থভাবে অনেক কাজ করি কিন্তু এক্ষেত্রে আমরা পুরোপুরি ভুল। কারন আমরা নিজেরাও কখনো খেয়াল করি না যে আমরা এমনও অনেক কিছু অনেক সময় করে বসি যা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা অনেক সময় আমাদের জীবনের এমন পদক্ষেপ নিয়ে বসি যেটা হয়তো আমরা কখনো নেব বলে ভাবিইনি আর এই কারণে কারোর ক্ষতিও হয়ে যেতে পারে বা আমাদেরও অনেক সময় ক্ষতি হয়ে যায়।


আসলে আমরা কখনোই আমাদের নিজেদের কোন কর্মের গ্যারান্টি দিতে পারি না। আমরা যে নিশ্চিত রূপে প্রকৃতই ভালো মানুষ সেটাও আমরা কখনোই গ্যারান্টি দিতে পারবো না আমাদের দাঁড়াও অনেক সময় না বুঝে হলেও এমন অনেক ভুল হয়ে বসতে পারে যার কারণে মানুষের মনে কষ্ট বা জীবনে কষ্ট নেমে আসতে পারে। আমাদের যেসব বিভিন্ন সম্পর্ক রয়েছে সে সম্পর্কের মধ্যেও আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে স্বার্থ লুকিয়ে থাকতে দেখতেই পাই। স্বার্থ ছাড়াও এই পৃথিবীতে কোন সম্পর্ক তৈরি হয় না। প্রত্যেকটা সম্পর্ক তার নিজস্ব স্বার্থ খুঁজতেই থাকে এবং সম্পর্কের আড়ালে নিজের স্বার্থসিদ্ধি করার চেষ্টা প্রত্যেকেই করতে থাকে। জন্ম থেকে আমরা যেসব সম্পর্ক দেখে বড় হচ্ছি সেসব সম্পর্ক যেমন বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের থেকে নেওয়ার চেষ্টা করতে থাকে তেমনি অনেক সময় দেখা যায় অনেকেই নতুন ভাবে আমাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে কারণ তাদের আমাদের দ্বারা কোন কাজ থাকে বা কোন স্বার্থসিদ্ধি করার প্রচেষ্টা থাকে।


বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, মা-বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী প্রত্যেকটা সম্পর্কেই যতক্ষণ পর্যন্ত একে অপরের কাজে লাগে একে অপরের সুবিধা অসুবিধা মানুষ দেখে ততক্ষণ পর্যন্তই সে সম্পর্কটা ভালো থাকে। যে সময় থেকে কোন একজন অপরের প্রয়োজনে আসা বন্ধ করে দেয় স্বার্থসিদ্ধি মূলক বিভিন্ন কাজ থেকে বিরত থাকে তখন আর সেই মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় আর সে মানুষের সাথে সম্পর্ক কোনোভাবেই ভালো থাকে না, আর বিভিন্ন সম্পর্কে আমরা দেখতেই পাই যে বিচ্ছেদ ঘটে যায়। যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে লাগে এবং যতক্ষণ পর্যন্ত কোন সম্পর্কে থেকে মানুষের লাভ হয় মানুষ ততক্ষণ পর্যন্ত এসে সম্পর্কে থাকে যখনই মানুষ দেখে একটা সম্পর্কে তার কোনই লাভ হচ্ছে না বা সে সম্পর্ক থেকে তার কোন স্বার্থসিদ্ধি হচ্ছে না তখনই সেই ব্যক্তি সে সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এমন উদাহরণ আমরা আমাদের চারপাশের সমাজে একটু খেয়াল করলেই অনেক দেখতে পাবো। আর তার সাথে এমনও অনেক সম্পর্ক দেখতে পারব যা শুধু এই স্বার্থের ওপর টিকে আছে। আর এর থেকেই বোঝা যায় বর্তমান সমাজে সকলেই স্বার্থপর।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।