মানুষ নিজের খারাপ আচরণে আর কর্মফলে পরিবারের ভালোবাসা হারায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে। আমরা যদি এই পরিবারের মানুষদের সঠিক ভালোবাসা আর মর্যাদা না দেই তবে আমরা তাদের ভালোবাসি না বা তাদের ভালবাসতে পারি না আবার তেমনই তারা আমাদের ভালবাসতে পারবে না। কারণ ভালোবাসার মধ্য দিয়ে সম্মান ও মর্যাদার আদান-প্রদান ঘটে থাকে। আমরা যেসব মানুষকে ভালোবাসি একটু খেয়াল করলে দেখা যাবে সেই সব মানুষদের আমরা সবসময় সম্মান করি এবং তাদের প্রত্যেকটা সিদ্ধান্তের মর্যাদা রাখি। আমরা যখন আমাদের পরিবারকে অসম্মান করব বা পরিবারের কোনো ব্যক্তিকে অসম্মান করব তখন অবশ্যই তার কাছ থেকেও আমরা অসম্মানী পাব। কারণ প্রত্যেক মানুষ সম্মান করলে সম্মান পায় এবং অসম্মান করলে অবশ্যই অসম্মানই পাবে। তবে কিছু কিছু পরিবারের কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজের সম্মান ভালোবাসা নিজেই হারায়। প্রথম থেকেই তাকে সম্মান করা হলেও পরবর্তীতে তার আচরণ এমন খারাপ এবং নিষ্ঠুর হতে থাকে যে সেই ব্যক্তি কোনভাবেই পরিবারের বাকি সদস্যদের কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না। মানুষের নিষ্ঠুর আচরণ শুধুমাত্র বাইরের মানুষকে নয় পরিবারের মানুষকেও অতিষ্ঠ করে তোলে।
কোন মানুষ যদি প্রতিনিয়ত নিজের পরিবারের মানুষদেরই অপমানজনক কথা বলতে থাকে এবং প্রতিনিয়ত অনুভব করাতে থাকে যে পরিবারের প্রত্যেক মানুষ তার প্রতি অন্যায় অবিচার করছে আর সেই একমাত্র ভালো মানুষ যার প্রতি অন্যায় হচ্ছে তাহলে পরিবারের সদস্যদের এমনিতেই সেই ব্যক্তির থেকে ভালো চিন্তাভাবনা নষ্ট হয়ে যায়। কারণ এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি কোন খারাপ আচরণ না করে তবে অবশ্যই সে খারাপ ঘটনাটি ঘটে না। একজন ব্যক্তি শুধুমাত্র তার স্বার্থসিদ্ধি করার জন্য পরিবারের মানুষদের কাছে আসে বা ক্ষনিকের জন্য কথা বললে তবে একদিন সেই ব্যক্তির আচরণ পরিবারের অন্যান্য মানুষদের মনে হয়েই যাবে যে সেই ব্যক্তি কতটা স্বার্থপর। আসলে কিছু কিছু মানুষ এমনই স্বার্থপর হয়ে থাকে যে নিজের স্বার্থসিদ্ধ করার জন্য এবং শুধুমাত্র প্রয়োজনের জন্যই নিজের ফ্যামিলির খোঁজখবর নেয় আর শুধুমাত্র প্রয়োজনের সময় নিজের পরিবারের সম্পর্কে খুব চিন্তাভাবনা করার নাটক করে। আর এই নাটক প্রথম না হলেও পরবর্তীতে পরিবারের বাকি সদস্যরা অবশ্যই বুঝতে পারে যার ফলে তার এই নকল চিন্তাভাবনা এবং পরিবারের প্রতি নকল ভালোবাসা পরিবারের মানুষরা বুঝে তার প্রতি যে ভালোবাসা এবং সম্মানটুকু থাকে সেগুলো নষ্ট হয়ে যায়।
এমন অনেক মানুষ আছে যারা না জানি নিজের মনের থেকেই কি ভেবে নেয় এবং পরিবারের মানুষদের থেকে নিজে থেকেই দূরত্ব বজায় চলার চেষ্টা করো। এমন অনেক ব্যক্তি আছে যারা এমন ভাব করে যে তার পরিবারের মানুষ ছাড়াও স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি এবং তার কাউকে প্রয়োজন হয় না এসব ব্যক্তি পরিবারের মানুষকেও খুব কঠোর কটুক্তি করে এবং আচরণ দেখায়। যার ফলে এসব ব্যক্তির প্রতি ভালোবাসা এবং সম্মান মর্যাদা কোনভাবেই থাকে না পরিবারের অন্যান্য সদস্যদের। মানুষের আচরণ এই মানুষ মানুষের কাছে আসে আবার মানুষের আচরণ এই মানুষ মানুষের থেকে দূরে সরে যায়। তাই পরিবারের মানুষ যদি এমন নিষ্ঠুর কথাবার্তা বলে এবং নিষ্ঠুর আচরণ করে আর সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা করে তবে বাইরের লোক তো দূরের কথা পরিবারের মানুষও সেই ব্যক্তি থেকে দূরে সরে যায়। কোন ব্যক্তি যদি পরিবারের অন্যান্য ব্যক্তিদের সবসময় এটা বোঝানোর চেষ্টা করে যে তাদেরকে তার কোন প্রয়োজন হয় না এবং সে সবসময় নিজের কাজ নিজেই করার চেষ্টা করে আর পরিবারের অন্যদের ভালো-মন্দ কোনভাবেই দেখেনা তবে সেই ব্যক্তি প্রতি পরিবারের অন্যান্য সদস্যদের মায়া অত্যন্ত দ্রুত গতিতে কমতে শুরু করে। কিছু কিছু মানুষ একদমই বোঝেনা যে তার খারাপ আচরণের জন্য তার পরিবারের মানুষেরা কতটা কষ্ট পাচ্ছে।
তবে এক্ষেত্রে শুধুমাত্র যে কম বয়স্ক মানুষেরাই স্বার্থপর হয়ে থাকে এমনটা নয়, বয়স্ক মানুষেরাও কেমন আচরণ করে যে সে বয়স হয়েছে তাতে কি নিজের জামা কাপড় নিজেই কাচতে পারে নিজের সকল কাজ নিজে করতে সক্ষম। এসব বয়স্ক মানুষদের অতিরিক্ত মাতব্বরি এবং অতিরিক্ত খারাপ আচরণের ফলে এসব বয়স্ক মানুষদের প্রতি ও পরিবারের অন্যান্য সদস্যদের ভালবাসা এতটাই কমতে থাকে যে সে পরিবারের থাকা আর না থাকা তাদের কাছে দুটোই সমান। নিষ্ঠুর স্বার্থপর এইসব মানুষেরা তার কাজকর্ম করার আগে বা তার স্বার্থসিদ্ধি করার আগে এইটুকু বোঝে না যে তার পরিবারের মানুষের কতটা সমস্যা হতে পারে তার এই আচরণের ফলে। খারাপ আচরণ আর খারাপ কর্মের জন্য পরিবারের মানুষের ভালোবাসা থেকে তারা কতটা বঞ্চিত হচ্ছে সেটা তারা নিজেও বোঝেনা। তবে এইসব মানুষ প্রতিনিয়ত নিজের কর্ম না দেখে সব সময় অন্যদেরই দোষারোপ করতে থাকে এবং নিজের পরিবারের মানুষদেরও দোষারোপ করতে ছাড়ে না। এসব ব্যক্তির মানসিকতা সবসময় এমন থাকে যে তারা যা করছে সবই ঠিক করছে আর অপর ব্যক্তি যা করছে তা সবই ভুল। যার ফলে এসব ব্যক্তি কখনোই অন্যদের বা নিজের পরিবারের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে না আর স্বার্থপর মানসিকতার জন্য সম্পূর্ণ একা হয়ে যায়। নিজের ভুল বুঝতে না পারার কারণে এবং সব সময় অন্যের ভুল এবং দোষ ধরার কারণে পরিবারের ভালোবাসা আর সম্মান থেকে অনেক মানুষই বঞ্চিত হয়।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

