সোশ্যাল মিডিয়া কেড়ে নিয়েছে জীবনের সুন্দর মুহূর্ত।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবন অনেক সুন্দর ছোট ছোট মুহূর্ত নিয়ে তৈরি হয়। আগেকার সময় দেখা যেত আমাদের জীবনে অনেক সুন্দর স্মরণীয় অনেক মুহূর্ত থাকতো এবং সারাদিন আমরা অনেক ব্যস্ততার মধ্য দিয়েই পার করতাম। সারাদিন ছোটাছুটিই দৌড়াদৌড়ি করেই কিভাবে যে দিন পার হয়ে যেত তা বুঝতেই পারতাম না। তখনকার সময়ও আমাদের বসে থাকার অবসর থাকত না, সারাদিন কিছু না কিছু কাজ লেগেই থাকতো। তারপরও মনে হতো কত কিছু করা হলো না বা কত কাজ বাকি থেকে গেছে। কিন্তু বর্তমান সময়ে কাজ অনেক আছে কিন্তু আমরা অলসতাই আর মূল্যবান সময় নষ্ট করার মাধ্যমে এই সময় কাটিয়ে দিই। বর্তমানে আমরা সব সময় সবাইকে বোঝানোর চেষ্টা করি যে আমরা অনেক ব্যস্ত এবং বিভিন্ন কাজের মধ্যে থাকি কিন্তু বর্তমানে থেকে আগেকার সময় মানুষ বেশি ব্যস্ত এবং কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাতো। তারপরেও জীবনে অনেক সুন্দর মুহূর্ত তারা জীবন থেকে উপহার পেত। বর্তমানে জীবনের সুন্দর মুহূর্ত গুলি ক্যামেরা বন্ধ থাকে। আগেকার সময়ে আমাদের জীবনের সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করার ব্যবস্থা না থাকলেও আমাদের স্মৃতিতে জীবনের সুন্দর মুহূর্তগুলি ঠিকই থাকতো।
সকালবেলা পড়াশোনার পর মায়ের সাথে কাজে সাহায্য করা বন্ধুদের সাথে খেলাধুলা ও সময় কাটানো এছাড়া বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজের মধ্য দিয়ে আমাদের দিন পার হয়ে যেত। আগেকার সময় আমাদের পরিবারের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা তৈরি করতাম নিজের অজান্তেই। একসাথে বসে টেলিভিশন দেখা সেগুলোও বর্তমানে স্বপ্নের মতন। এখন একসাথে বসে টেলিভিশন দেখা তো দূরের কথা একসাথে বসে থাকলেও যে যার মতন ফোন দেখতে থাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে সময় কাটিয়ে ফেলে। পাশাপাশি বসেও দীর্ঘ সময় পর্যন্ত কথা না বলে সময় কেটে যায় পরিবারের মানুষের সাথে। কিন্তু আগেকার সময়ে গল্প গুজব এবং একে অপরের মনের কথা আমাদের সকলেরই ছিল জানা তবে বর্তমান সময়ে আমরা নিজের পরিবারের তো দূরের কথা ভীষণ কাছের মানুষ যে কি ভাবছে বা কোন কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছে সেগুলো আমাদের অজানা। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যদের ভিডিও এবং অন্যদের মনের ভাব বুঝতে এতটাই ব্যস্ত যে আমাদের পাশের মানুষ বা আমাদের কাছের মানুষদের কি অবস্থা সেটাই আমাদের জানা হয়ে ওঠে না।
আগেকার সময়ে আমাদের জীবনের অনেক সুন্দর মুহূর্ত ছিল অনেক সুন্দর স্মৃতি ছিল, পরিবারের সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্ত একসাথে বসে গল্প গুজব এবং ঘোরাঘুরি ও বিভিন্ন স্মৃতি। কিন্তু বর্তমান সময়ের স্মৃতি বলতে শুধু এসে এক সেকেন্ডের ছবি তুলেই চলে যাওয়া ভালো মন্দ কোন সময় আমাদের পরিবারের সাথে বা আশেপাশের মানুষের সাথে কখনোই কাটানো হয়ে ওঠেনা। আগেকার সময় মানুষ ঘরে বসে এক মিনিটও সময় কাটাতে পারতো না দম বন্ধ হয়ে যেত। কিন্তু বর্তমানে দেখা যায় একটা ফোন হাতে পেলেই দীর্ঘ সময় অর্থাৎ ঘন্টার পর ঘন্টা একই বাড়িতে একই ঘরে আর একই খাটের শুয়ে শুয়ে কাটিয়ে দিতে পারে যে কোন মানুষ। আর এর ফলেই মানুষের জীবন ভীষণভাবে বোরিং অলসতার আর রোগগ্রস্ত হয়ে চলেছে। জীবনে যদি চাঞ্চল্যতা না থাকে প্রকৃতির ভালোবাসা না থাকে তবে জীবন সুন্দর হয়ে উঠতে পারে না। আমরা যদি সব সময় এক কৃত্রিম সমাজ নিয়ে পড়ে থাকি এবং জীবনের দীর্ঘ একটা সময় ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া নিয়ে একটা জায়গায় শুয়ে বা বসে কাটিয়ে দিই তবে জীবনের সে সুন্দর মুহূর্তগুলো আমরা যে কিভাবে নষ্ট করে ফেলছি তা আমরা নিজেরাও বুঝতে পারব না।
আগেকার সময়ে সেই বিকালে মাঠে খেলাধুলা আবার ভর দুপুরবেলা দৌড়াদৌড়ি ছোটা ছুটি, মা বাবার সাথে দীর্ঘ সময় গল্পগুজব কাজের সাহায্যের মাধ্যমে এখন আর দেখা যায় না। আগেকার সে সুবর্ণ সময়গুলি আর ফিরে আসবেনা সঠিক কিন্তু আমরা চাইলে আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো আবার উপলব্ধি করতে পারি এই কৃত্রিম সমাজ অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখে। আমাদের জীবনের সুন্দর মুহূর্ত এবং জীবনের আসল সুখ শান্তিটা কেড়ে নিয়ে চলেছে। আমরা আমাদের প্রিয়জনের সাথে যে সুন্দর মুহূর্তগুলো কাটাব সেই সুন্দর মুহূর্তগুলো কেড়ে নিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। একটা ঘরে একটা ফোন বা সোশ্যাল মিডিয়া চালাতে চালাতে পুরো দিনটা পার না করে আমরা যদি দিনটি সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি এবং নিজের পরিবার ও প্রিয় মানুষদের নিয়ে আনন্দে বাঁচতে চেষ্টা করি তবেই আমাদের জীবনটা সুন্দরভাবে কাটানো হবে। সোশ্যাল মিডিয়ার কৃত্তিম জগতে আমরা কখনোই সেই সুখ শান্তি এবং জীবনের সুন্দর মুহূর্ত পাবো না যেটা আমরা বাস্তব জগতে সুন্দরভাবে উপলব্ধি করতে পারব।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

