স্থান অনুযায়ী মানুষের সম্মান ও কদর বাড়ে।

in আমার বাংলা ব্লগlast month


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17730328922048053844502151093491.png


সোর্স



আমরা প্রত্যেক মানুষ জন্মগ্রহণের পর স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে থাকে তবে প্রত্যেকটা মানুষের স্থান এবং সময় বিভিন্ন রকমের হয়ে থাকে। যে মানুষ যেমন পরিবারের জন্মগ্রহণ করে সেই মানুষের ছোটবেলা থেকে কদর তেমনটা হয়ে থাকে। যে মানুষ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তার কদর অতীব দরিদ্র হয় অর্থাৎ খুবই সামান্য আর যে মানুষ অনেক ধনী পরিবারের জন্মগ্রহণ করে সেই মানুষ প্রথম থেকেই অনেক ভালোভাবে বেড়ে ওঠে আর চারপাশে মানুষের কাছ থেকে ছোটবেলা থেকেই সম্মান পেতে থাকে। আসলে টাকা-পয়সা অর্থ-সম্পদ মানুষের কদর বাড়ায় এবং কমায়। যেসব মানুষের কাছে যত অর্থ সম্পদ রয়েছে সেই মানুষের ততটাই কদর রয়েছে এই পৃথিবীতে। যে পরিবার অনেক বেশি অর্থ সম্পদের অধিকারী সেই পরিবারে জন্মগ্রহণ করলে ছোটবেলা থেকে আলাদাভাবে একটা সম্মান নিয়ে বেড়ে ওঠা যায়। কিন্তু দরিদ্র পরিবারে যদি কারোর জন্মগ্রহণ হয় তবে দেখা যায় ছোটবেলা থেকে এসে অনেক অবহেলার মধ্য দিয়ে বড় হতে থাকে আর তার সাথে প্রত্যেকেই তার সাথে অবহেলা আর খারাপ ব্যবহার করতে থাকে। কোন ব্যক্তি দরিদ্র কোন ব্যক্তির কদর করে না বা সামান্য টুকু সম্মান দিতে চায় না।


বাস্তবে এমন অনেক উদাহরণ রয়েছে যে ব্যক্তি কোন দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেছে আর ছোটবেলা থেকে অনেক অপমান এবং লাঞ্ছনা সহ্য করে বড় হয়েছে। সে ব্যক্তির জীবন এতটাই কঠিন ছিল এবং অবহেলার মধ্য দিয়ে কেটেছে যে সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে সম্মান অর্জন করতে গেলে অর্থ প্রয়োজন কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ব্যক্তি যখন দারিদ্রতার সীমা অতিক্রম করে অনেক ধনসম্পত্তি অর্জন করে বড়লোক হয়ে ওঠে তখন সবার কাছে সে মূল্যবান আর সম্মানীয় হয়ে যায়। আসলে অর্থ সম্পদ ছাড়া কোন মানুষই সম্মান পায় না। যে মানুষ অর্থ সম্পদের দিক থেকে এবং পরিচিতি দিক থেকে যেমন পদে থাকে সেই মানুষ ততটাই কদর এবং সম্মান পায়। যে মানুষ শিক্ষিত হয়ে ভালো একটি পদে চাকরি করে তার সম্মান থাকে বেশ ভালো কিন্তু যে ব্যক্তি আরও উঁচু পদে চাকরি করে এবং অনেক ক্ষমতার অধিকারী হয় তার সম্মান থাকে আরও অধিক এবং তাকে সবাই অনেক মান্য করে চলে। এই পৃথিবীতে দেখা যায় ক্ষমতা আর পদ যে মানুষের যত বেশি এবং ভালো থাকে সেই মানুষকেই তত বেশি সম্মান ও কদর করা হয়।


আমাদের যদি অধিক সম্মান অর্জন করতে হয় তবে আমাদের যেকোনো কৌশলে অবশ্যই উচ্চপদস্থ স্থানে পৌঁছাতে হবে আর তার সাথে অধিক ক্ষমতার অধিকারী হতে হবে। আমরা যদি বিভিন্নভাবে দক্ষ হই উচ্চ শিক্ষিত হই এবং সর্বোচ্চ পদ অর্জন করি তবে সকলেই আমাদের মান্য করবে আর আমাদের যেমন সম্মান থাকবে তেমনই আমাদের প্রত্যেকটা কথার অনেক বেশি গুরুত্ব বেড়ে যাবে। উচ্চ পথ এবং ক্ষমতা আমরা অর্জন করতে পারলেই দেখা যাবে প্রত্যেকটা কাজ আমাদের মন মত হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত আমাদের পরামর্শ নিয়েই প্রত্যেকটা কাজ করছে। একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে যে যার কাছে ক্ষমতা আছে এবং যে অধিক অর্থের অধিকারী তাকেই সবাই গুরুত্ব দেয় এবং তার পরামর্শ নিয়ে চলার চেষ্টা করে প্রতিনিয়ত তার মতামতের গুরুত্ব সবার কাছে দেখা যায়। আসলে অর্থ সম্পদ বর্তমান যুগে এতটাই প্রয়োজন যে কারণে সবাই এই অর্থ-সম্পদ উপার্জনের পেছনেই লেগে রয়েছে। যার যত অর্থ সম্পদ তার ততো ক্ষমতা আর তার ততই সম্মান। মানুষ যত অর্থ উপার্জন করতে পারে ততই সে অর্থের দ্বারা ক্ষমতাও অর্জন করতে পারে আর ক্ষমতা অর্জনের ফলে এই পৃথিবীতে তার সম্মানও বাড়তে থাকে।


আবার দেখা যায় কোন ব্যক্তি যদি গ্রামের দিকে বসবাস করে তবে মানুষ তার কদর খুব একটা করে না কিন্তু যেসব মানুষ শহরের দিকে বসবাস করে সেসব মানুষকে অনেক বেশি ভক্তি শ্রদ্ধা ও পদক করা হয় কারণ শহরের মানুষ অনেক শিক্ষিত এবং অর্থ প্রতিপত্তি সম্পন্ন বলে মনে করা হয়। গ্রামের মানুষ শিক্ষিত হলেও যেহেতু তারা গ্রামে থাকে সেজন্য অনেকেই গ্রামের মানুষকে সম্মান করে না অর্থাৎ এক্ষেত্রে কোথায় আমরা বসবাস করছি এবং কোন পরিবেশে আমরা জীবনযাপন করছি এক্ষেত্রেও আমাদের সম্মান নির্ভর করে। আমরা যেমন পরিবেশে যেমন জায়গায় বসবাস করি মানুষ আমাদের জায়গা এবং বসতবাড়ি দেখেও আমাদের কতটুকু কি সম্মান করা উচিত সেটা নির্ধারিত করে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গ্রামে বিঘায় বিঘায় জমি থাকা সত্ত্বেও মানুষ সম্মান পায় না যেখানে শহরে একটা ছোট ঘর ছয় বা সাত তলার উপরে অর্থাৎ শুধুমাত্র একটি ফ্ল্যাট শহরে থাকলেই তারা অধিক সম্মান পেয়ে থাকে। অর্থাৎ দেখা যায় মানুষ মূর্খের মতো অনেক সময় সম্পদ কতটা রয়েছে সেটা না দেখে কোন স্থানে মানুষ জীবনযাপন করছে সেটা বিচার বিবেচনা করে তাকে সম্মান দেয়।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।