মানুষ কিসে আটকায়?
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে যখন মজাদার বিভিন্ন ভিডিও দেখি তার মধ্যে অনেক সময় আমরা বাস্তবে কিছু জীবনের আবেগি অনেক পোস্ট এবং ভিডিও দেখতে পাই। তার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রশ্ন ভিশন ঘুরেফিরে দেখতে পাওয়া যায় যে মানুষ কিসে আটকায়? অর্থাৎ একটা সম্পর্কে কিসের চাহিদা বা কিসের কারণে মানুষ দীর্ঘদিন একটা মানুষের সাথেই সারা কাটিয়ে দাও এবার সম্পর্ক সারা জীবন সুন্দরভাবে বজায় রাখে। আসলে মেয়ে হোক বা ছেলে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু জিনিস থাকে সে সম্পর্কে আটকে থাকার জন্য আর সে জিনিসগুলো যদি না থাকে তাহলে কোন মানুষই সে সম্পর্কে থাকবে না বা থাকতে চাইবে না। এ পৃথিবীতে প্রত্যেক মানুষ জীবজন্তু পশুপাখি প্রত্যেকের মধ্যেই একটা খিদে কমন দেখা যায় সেটা হল ভালোবাসার খিদে। আপনি রাস্তার একটি কুকুরকে প্রতিদিন গিয়ে আদর করে আসবেন দুদিন আদর করার পরে তিন দিন দেখবেন কুকুরটি আপনাকে দেখলেই ছুটে আসবে আদর খাওয়ার জন্য। এমনভাবে বিভিন্ন পশু পাখি এমনকি প্রত্যেক মানুষকে আপনি যদি ভালোবাসা দেন তাহলে সে আপনার সাথে ভালোবাসার বন্ধনে আটকে থাকবেই।
অর্থ সম্পদ আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন এবং বেঁচে থাকার জন্য অর্থ ও অন্ন আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরও আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে খুবই ধনী পরিবারে যাদের অর্থ ও অন্নের কোন অভাব নেই কিন্তু শান্তির ও পরিবারের একে অপরের প্রতি ভালোবাসার প্রচুর অভাব রয়েছে। কারো সাথে কারোর তেমন ভালো সম্পর্ক নেই আর কারোর প্রতি কারোর কোন টান নেই। কিন্তু অন্যদিকে আমরা এমনও পরিবার দেখতে পাই যে পরিবারে অর্থের টানাটানি খুব কষ্ট করে দুবেলা অন্ন জোটে, খুবই দারিদ্র্য পরিবার ভালো পুষ্টিকর খাবার পায় না তবুও তারা মিলেমিশে যেটুকু যা আছে সেটুকু নিয়েই খুবই সুখে শান্তিতে রয়েছে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান অফুরন্ত রয়েছে। আসলে অর্থ আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ তবুও এতটা বেশি নয় যে অর্থই আমাদের জীবনের সব সুখ শান্তি ভালোবাসা ও আপনজন সবকিছু এনে দিতে পারবে। অর্থ ছাড়াও জীবনে অনেক কিছু থাকে যার কারণে সম্পর্ক অটুট থাকে। আমাদের জীবনে একে অপরের প্রতি ভালোবাসা যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি একে অপরের প্রতি সম্মানটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমরা যদি আমাদের সম্পর্কে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে যথেষ্ট সম্মান করি তবে সম্মানের সাথে ভালোবাসা আরো বাড়তে থাকবে এবং সম্পর্ক অনেক গভীর ও অটুট হয়ে উঠবে। সম্মান এমন একটা জিনিস যা মনের ভেতর থেকে মানুষকে মানুষের প্রতি ভালোবাসা ও গুরুত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে। আমরা আশেপাশে সব সময় দেখেছি যদি সম্মান করা হয় তবে সম্মান ফিরে পাওয়া যায়। তাই আমরা যখন আমাদের ভালবাসার মানুষকে সম্মান করব তখন আমাদের ভালবাসার মানুষও আমাদেরকে সম্মান করবে এবং আমাদের সাথে সারা জীবন থাকবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি কমিয়ে যদি একে অপরকে ভালোভাবে বোঝা যায় একে অপরের প্রতি যথেষ্ট বিশ্বাস বজায় রাখা যায় তবে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। শুধু অর্থ মানুষের ভালোবাসা তৈরি করতে পারে না বা সম্পর্ক রক্ষা করতে পারে না। সম্পর্ক রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই যথেষ্ট সম্মান, ভালোবাসা এবং একে অপরকে বোঝার ক্ষমতা থাকা প্রয়োজন। সম্পর্কে ভালোবাসা থাকলে সম্মান তৈরি হবে আর তার সাথে যদি আমরা একে অপরকে সুন্দরভাবে বুঝতে পারি, অর্থাৎ একে অপরের কষ্ট মান-অভিমান সবকিছু বুঝি তবে মানুষ সেখানেই আটকে যাবে।
সম্পর্কে যদি আমাদের পরিপূর্ণতা আসে তবে একটা মায়ার সৃষ্টি হয়, যে মায়া কাটানো কখনোই সম্ভব নয়। আমরা যে একটি সম্পর্কে ভালোবাসার সম্মান ও আমাদের মনের কথা বুঝবে এমন একজন মানুষ পাই তবে সেই সম্পর্কে আমাদের প্রতিনিয়ত মায়ার সৃষ্টি হতে থাকে। আর এই মায়া আমাদের সম্পর্ককে অনেক শক্ত মজবুত করতে সাহায্য করে আর তার সাথে একে অপরকে আরো বেশি ভালবাসতে এবং জড়িয়ে রাখতে সাহায্য করে। আমরা যদি কোন সম্পর্কে মায়া জড়িয়ে পড়ি তবে সেই মায়া কাটিয়ে দূরে সরে যাওয়া আমাদের জীবনের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে ওঠে। মরে গেলেও আমরা অনেক সময় সে সম্পর্কের মায়া কাটিয়ে উঠতে পারি না। কোন সম্পর্কে কোন মানুষের প্রতি যদি আমরা গভীর মায়ায় জড়িয়ে পড়ি তবে আমরা দূরে থাকি বা কাছে সেই মানুষকে কোনভাবেই কষ্ট দিতে পারব না বা ঘৃণা করতে পারব না আর সেই মায়ার বাঁধন ছেড়ে দূরে যেতে পারবো না। তখনই আমরা সেই সম্পর্কে আর মায়ার বাঁধনে আটকে পড়বো যে বাধন আমরা মৃত্যুর আগ পর্যন্ত বা পরবর্তীতে ও কখনোই খুলতে পারবো না বা নষ্ট করতে পারবো না। মানুষের এই সম্পর্কের মায়ায় জড়িয়ে পড়লে এমন ভাবে আটকে যায় যা কখনো ছাড়া যায় না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

