অর্থ অহংকারী মানুষ সম্পর্ক বোঝে না।

in আমার বাংলা ব্লগ14 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17846069493925740080643194125608.png


সোর্স



আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রচুর পরিমাণে অর্থের অহংকার দেখাতে থাকে। অর্থের অহংকারী প্রচুর মানুষ রয়েছে যারা অর্থের অহংকার তো দেখাতে পারে কিন্তু অর্থ দিয়েই যে পৃথিবীর সবকিছু পাওয়া যায় না সেটা কোনভাবেই স্বীকার করে না। সম্পর্কটাকে অর্থ দিয়েই ভীষণভাবে বিচার করে আর মনে করা অর্থ দিয়েই তারা সুখ শান্তি এমন কি মানুষের ভালোবাসা কিনে নিতে পারবে। অর্থ অহংকারী মানুষেরা সবসময় অর্থের এমন ভাবে বড়াই করতে থাকে যেন অর্থ থাকলেই তার জীবনের সবকিছু পরিপূর্ণতা পাবে। অর্থ অহংকারী মানুষেরা কখনোই বুঝতে চেষ্টা করে না যে অর্থ তাকে এক পর্যায়ে সম্মান দেবে অথবা বিভিন্ন প্রয়োজনে জিনিস পাঠিয়ে দিতে পারলেও এই অর্থের অহংকার তাকে অধঃপতনের দিকে নামিয়ে দিতে পারে। অর্থ যেমন ভালো তেমনি অর্থের অহংকার ভীষণভাবে খারাপ। অর্থের যদি ভীষণভাবে অহংকার দেখাতে শুরু করে কোন মানুষ সেই মানুষের কাছে কখনোই অন্য কোন মানুষ থাকতে পছন্দ করে না। অর্থ অহংকারী মানুষেরা যৌবনকালে অর্থের অহংকারে চলতে পারলেও বা অর্থের ক্ষমতায় বিভিন্ন কাজকর্ম করতে পারলেও শেষ বয়সে গিয়ে ভীষণভাবেই দুর্বল হয়ে পড়ে।


শেষ বয়সে প্রচুর অর্থ থাকলেও সেই অর্থের অহংকারে সারা জীবন সে যেভাবে মানুষদের অহংকার দেখিয়ে গেছে এবং অবমূল্যায়ন করেছে তার ফলে মানুষ তার থেকে দূরে সরে যায় বৃদ্ধ বয়সে অবশ্যই প্রত্যেকটা অর্থ অহংকারী মানুষ একা হয়ে যায়। আর এর জন্যই অর্থের অহংকারই কোন মানুষই বৃদ্ধ বয়সে অর্থ দিয়ে সুখ শান্তি ফিরে নিতে পারে না। অর্থ অহংকারী মানুষেরা যৌবনকালে বিভিন্ন সঙ্গ বন্ধুবান্ধব পেলেও শেষ বয়সে কোনোভাবেই দুঃসময়ের সঙ্গী পায় না। কারণ শেষ বয়স আস্তে আস্তে তার আশেপাশের মানুষ পরিবারের মানুষ এমনকি প্রিয় মানুষেরা অর্থের অহংকার দেখতে দেখতে এতটাই বিরক্ত এবং খারাপ আচরণের মাধ্যমে অসন্তুষ্ট হয়ে যায় যে অহংকারী মানুষেরা বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো আত্মীয়-সজন বন্ধুবান্ধব ধরে রাখতে পারেনা। আসলে কেউ কখনো অহংকার পছন্দ করে না এমন কি অসম্মান পছন্দ করে না আর এই অর্থ অহংকারী মানুষের প্রতিনিয়ত নিজেকে মহান বলে মনে করে এবং অপর মানুষদের অসম্মান ও অযোগ্য বলে মনে করে। আর এই কারণেই আশেপাশের সকল মানুষ এইসব অর্থ অহংকারী মানুষের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে।


বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অর্থের অহংকারী মানুষেরা কোনভাবেই সম্পর্কের মর্যাদা দিতে পারে না। এইসব মানুষ প্রতিটা ক্ষেত্রেই সম্পর্ককে অর্থ দিয়ে বিচার করে এবং কার কত অর্থ আছে সেই অনুযায়ী সম্পর্ককে মাপামাপি এবং সম্মানিত করে। অর্থ অহংকারী মানুষেরা প্রতিনিয়ত যার যত অর্থ আছে তাকে তত সম্মান দেয় এবং যার অর্থ কম তাকে প্রতিনিয়ত অবহেলা করতে থাকে। অর্থ দিয়ে বিভিন্ন সম্পর্ক মাপতে গিয়ে অনেক সম্পর্ক থেকেই এই অর্থ অহংকারী মানুষেরা বিচ্ছেদ হয়ে যায়। এমনও অনেক ভালো সম্পর্ক রয়েছে আমাদের চারপাশে যাদের অর্থ কিছু কম থাকলেও তারা আসলেই আমাদের পরম বন্ধু এবং অসময়ের সঙ্গী হয়ে থাকে। কিন্তু এই অর্থ অহংকারী মানুষেরা কখনোই সম্পর্কের সম্মান করতে জানে না এবং শুধুমাত্রই অর্থ নিয়েই বিচার বিবেচনা করতে থাকে যার ফলে এরা বিভিন্নভাবে ভীষণ ভালো সম্পর্ক গুলিও নষ্ট করে ফেলে। ভালো সম্পর্ক গুলি নষ্ট করতে করতে এইসব অর্থ অহংকারী মানুষেরা একসময় এসে নিজের পরিবার পরিজন সন্তান এমনকি নিজের প্রিয় মানুষটির সাথেও সম্পর্ক একদমই নষ্ট করে ফেলে।


এই অর্থ অহংকারী মানুষেরা যৌবনকালে কখনোই বুঝতে পারে না যে তারা ধীরে ধীরে কতটা পরিমাণ সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে এবং সুন্দর সম্পর্ক গুলি থেকে বেরিয়ে এসে একা হয়ে যাচ্ছে। সমস্ত সম্পর্ক যখন হারিয়ে যায় এবং ধীরে ধীরে এসব অর্থ অহংকারী মানুষেরা শেষ বয়সে এসে দাঁড়ায় অর্থাৎ বৃদ্ধ বয়সে চলে আসে তখনই তারা বুঝতে পারে যে তাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকলেও আত্মীয় পরিজন বন্ধু-বান্ধব এমনকি মনের কথা বলার জন্য তেমন কোন মানুষ পাশে নেই। এইসব অর্থ অহংকারী মানুষদের স্বভাব চরিত্র আচার-আচরণ এমনকি কথাবার্তা এতটাই খারাপ এবং মানুষের মনে আঘাত করার মত হয়ে থাকে যে কোন মানুষ এই সব মানুষের সাথে মিশতে পছন্দ করে না এমন কি কথা বলতেও স্বাচ্ছন্দ বোধ করে না। তাই মেলামেশা এবং কথাবার্তা বলা থেকেও এইসব অর্থ অহংকারী মানুষদের থেকে সবাই দূরত্ব বজায় রাখারই চেষ্টা করে। দেখা যায় যতটা পরিমাণ সম্ভব এইসব মানুষের থেকে অন্য মানুষেরা ভীষণভাবে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।