সময়ের কাজ সময় মতো করে নেওয়াই ভালো।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17764867061373843917126713057199.png


সোর্স



আমাদের জীবনে প্রত্যেকটা কাজ করার একটা নির্দিষ্ট সময় রয়েছে। ভগবান আমাদের নির্দিষ্ট বয়সের জন্য নির্দিষ্ট কাজ নির্ধারণ করে রেখেছে আমাদের জীবনের ভালোর জন্য এবং আমাদের চাহিদা অনুযায়ী। আমাদের জীবনে যে সময় যে জিনিসের গুরুত্ব এবং যে জিনিসের প্রয়োজন রয়েছে ভগবান সেই সময়ে সেই জিনিস করার জন্য সময় নির্ধারণ করে রেখেছে। কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ সময় মত করি না অবহেলায় ফেলে রাখি যার ফলে আমাদের জীবন মাঝেমধ্যেই ভারসাম্যহীন হয়ে পড়ে। আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই আমাদের সব সময় সময়কার কাজ সময়ে করতে হবে। আমরা যখন মনে করব যে আমরা আমাদের পড়াশোনার বয়সে পড়াশোনা না করে কর্ম করবো আর অনেক বেশি অর্থ উপার্জন করব তখন সেটা মোটেও ঠিক কাজ করা হবে না। আবার আমরা যখন স্টুডেন্ট জীবন যাপন করবো এবং পড়ার সময় আমরা যদি অন্য কোন কাজ করি, আর অন্য কাজের সময় পড়াশোনা করি তবে মোটেও কাজ গুলি আমাদের সঠিকভাবে করা হবে না। প্রত্যেকটা কাজ করার একটা সঠিক সময় রয়েছে যা আমরা বুঝতে পারবো ঠিক সময় মত ঠিক কাজ করার মধ্য দিয়ে।


আমরা যদি আমাদের শখ সৌখিনতা ও মনের ইচ্ছা যৌবনকালে দমিয়ে রাখে বা যখন আমাদের শখের সময় সেই সময়টা কোনভাবে নিজেকে আটকে রেখে রেখে সময় পার করে দিয়ে বৃদ্ধ বয়সের চিন্তা করে রাখি যে বৃদ্ধ বয়সে আমাদের কাছে অঢেল সময় আছে তখন অতিরিক্ত আমাদের সব ইচ্ছা পূরণ করব তখন দেখা যাবে আমাদের সব ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা অপূরণ রেখে আমাদের এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কারণ তখন না থাকবে আমাদের হাঁটুরজোড় না থাকবে আমাদের সেই সামর্থ্য এ ছাড়াও বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমরা কোনভাবেই আমাদের সখ সৌখিনতা মনের ইচ্ছা পূরণ করতে পারব না। আমাদের যখন যে কাজটা করতে ইচ্ছা করে যখন যে খাবারটা খেতে ইচ্ছা করে তখনই সেই কাজটা সময়মতো করে নেওয়া উচিত ভবিষ্যতের কথা ভেবে কোন কাজ ফেলে রাখা উচিত নয়। সময়মতো যেমন আমাদের সব কাজ করে নিতে হবে তেমন আমাদের জীবনের যে অপূর্ণ ইচ্ছাগুলো সেগুলো পূরণ করে নিতে হবে। যৌবনের কাজ যেমন বৃদ্ধ বয়সে হয় না তেমন বৃদ্ধ বয়সের কাজ গুলি যৌবনে হয় না। তাই প্রতিনিয়ত আমাদের যে সময় যে কাজটা করা দরকার সেই সময় সেই কাজটা করে নিতে হবে।


অনেক মানুষ আমাদের চারপাশে এমন দেখতে পাই যারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ পরে করবে বলে সময় নষ্ট করতে থাকে এবং পরে পরে করতে করতে সময় চলে যায় অথচ সে গুরুত্বপূর্ণ কাজটাই করা হয় না যার ফলে পরবর্তীকালে সেই কাজটা না হওয়ার জন্য জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমাদের সব সময় বুঝতে হবে যে আমাদের কোন বয়সে কোন কাজটা করা কতটা গুরুত্বপূর্ণ। যে বয়সে যে কাজটা আমাদের করতেই হবে সেই কাজটা দেরি না করে করে নেওয়া ভালো। কারণ সময় চলে গেলে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ হবে না যার ফলে আমাদের জীবনের ভারসাম্য নষ্ট হবে। অনেক মানুষ এমন আছে যারা পরিবারের দেখাশুনা করতে ও দায়িত্ব পালন করতে করতে নিজের কথা ভাবতেই ভুলে যায় এবং নিজের সংসার এবং পারিবারিক জীবন ও নিজস্ব স্বপ্ন পূরণ করার কথাই ভুলে যায়। অথবা দায়িত্বের চাপে পড়ে নিজের কথা ভাববো বা সংসার করার কথা ভাববো এমন মনে করে। কিন্তু পরিবার বা অন্যের কথা ভাবতে ভাবতে এবং নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে করতে একসময় দেখা যায় তার বয়স চলে যায় আর নিজের একটা আলাদা সংসার গড়ে তোলা হয় না এবং জীবনের স্বপ্ন বা ইচ্ছা পূরণ করা আর হয়ে ওঠে না। এমন অনেক ব্যক্তিকে একরাশ কষ্ট এবং দীর্ঘশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে আমরা প্রায়ই দেখে থাকি।


আমাদের জীবনে দায়িত্ব ও কর্তব্য সে জন্মের পর থেকেই আমাদের ঘাড়ে চেপে বসে থাকবে আর তার পাশে আমাদের নিজস্ব অনেক স্বপ্ন আশা-আকাঙ্ক্ষা থাকবে। আমাদের সবকিছু মিলিয়ে যথেষ্ট ব্যালেন্স করে সবকিছুই সময় মত করে নিতে হবে। আমরা যদি অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজ করা বন্ধ করি তাহলে দেখা যাবে আমাদের জীবনের সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের নিজেদের কাজই হচ্ছে না। তাই দায়িত্ব কর্তব্যের পাশাপাশি আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমাদের সচেতন থাকা প্রয়োজন। আমাদের প্রতিনিয়ত যে সময়ে জীবনের যে চাহিদা সেগুলো পূরণ করতে হবে আর যে সময়ে যে কাজটি করা প্রয়োজন সেই সময়ে এবং সেই বয়সে সেই কাজটি করে নিতে হবে। নইলে সময় চলে যাবে কিন্তু আমরা সঠিক সময় সঠিক কাজ করতে পারবো না যার ফলে আমাদের জীবনের ভারসাম্য নষ্ট হবে এবং আমাদের জীবনটাও অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যেতে পারে। আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখতে আর শেষ বয়সে যেন কোনো রকম কষ্ট নিয়ে মৃত্যুবরণ না করতে হয় সেই জন্য সব সময় সব কাজ সময় মতো করে নিতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।