জীবনে অভিজ্ঞতার শেষ নেই।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17764050497002783874484465384407.png


সোর্স



আমাদের জীবনে আমরা ছোটবেলা থেকেই বিভিন্নভাবে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে চলেছি। তারপরও আমরা কোনভাবে বলতে পারব না যে আমরা কোন একটি বিষয়ে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি। অথবা কোনো বয়স্ক বা বৃদ্ধ ব্যক্তি বলতে পারবে না যে সে সম্পূর্ণ অভিজ্ঞ একজন ব্যক্তি আর তার সবদিকে সব রকম অভিজ্ঞতা রয়েছে। আমরা আমাদের জীবনে কখনোই কোন বিষয় সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবোনা বা কোন বিষয় সম্পর্কে পূর্ণ তথ্য গ্রহণ করতে পারবো না। সব সময় যখনই আমাদের মনে হবে যে আমরা কোন বিষয় সম্পর্কে পূর্ণ তথ্য পেয়ে গেছি এবং সে বিষয়ে সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি তখনই এমন কোন ঘটনা বা এমন কোন তথ্য আমাদের সামনে আসবে যা দেখে মনে হবে যে এটা আমরা আগে জানতাম না। অর্থাৎ আমরা কখনোই কোন বিষয় সম্পর্কে কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবোনা। কারণ আমাদের এই পৃথিবীতে অভিজ্ঞতার কোন শেষ নেই আর নতুন সমস্যা আবার নতুন বিষয়ের ও ঘটনার কোন শেষ নেই। আমরা কোন বিষয় সম্পর্কে যত জানতে শুরু করব সেই বিষয়ে বিভিন্ন জিনিস আমাদের সামনে আসতে শুরু করবে আমরা যত তথ্য সংগ্রহ করতে থাকবো ততই আরো সেই সংক্রান্ত গভীর তথ্য আমাদের সামনে আসতে থাকবে।


তাই আমাদের কখনো সম্ভব নয় কোন বিষয় সম্পর্কে ১০০% তথ্য সংগ্রহ করা এবং সে সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করা। একজন ডাক্তার যখন বিশেষ কোন রোগ সম্পর্কে জানতে শুরু করে এবং তার বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে শুরু করে তখন অনেক কিছু জানা সত্ত্বেও তাদের সামনে আরো নতুন নতুন কিছু সিমটম চোখে পড়ে যা তারা জানতে জানতে ও শেষ করে পারে না। বিভিন্ন শরীরের অঙ্গ বিশেষজ্ঞদের কাছেও সেই অঙ্গ সম্পর্কে বা সেই অঙ্গের রোগ সম্পর্কে ১০০% ভালো না কখনোই হতে পারে না। যখনই কোন ডাক্তার মনে করে যে সে বিশেষ কোনো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে পড়েছে এবং তার ওই বিশেষ অর্গান সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে গেছে এবং সে সম্পূর্ণ অভিজ্ঞ হয়ে গেছে তখনই তার সামনে শরীরের সেই অর্গান এর এমন একটি রোগ অথবা এমন কোন তথ্য এসে পড়বে যাতে তার ধারণা পরিবর্তন করে দেবে যে সে সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করে পারেনি। আসলে আমাদের এই পৃথিবী এবং পৃথিবীর প্রত্যেকটা জিনিস ও মানুষ জীবজন্তু সবকিছু এতটাই রহস্যময় যে তার পূর্ণ তথ্য আমাদের জানা একদমই অসম্ভব তাই আমরা কখনোই কোন জিনিস সম্পর্কে কোন অভিজ্ঞ হতে পারব না।


এই পৃথিবীতে যারা বিভিন্ন দিকের বৈজ্ঞানিক রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন রহস্যজনক দিকগুলির রহস্য ভেদ করার চেষ্টা করে এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে তারা প্রতিনিয়ত জ্ঞান অর্জন করেই চলে কিন্তু তার এই জ্ঞান অর্জনের প্রক্রিয়া কোন জায়গায় থামেনা বা সমাপ্ত হয় না। এই রহস্যময় পৃথিবীর রহস্যমূলক তথ্য আমাদের জানতে জানতে জানতে জীবন ফুরিয়ে আসলেও আমরা কোনোভাবেই সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারব না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা বিন্দুমাত্র চিন্তা ভাবনা না করেই বলতে পারি যে সেই ব্যক্তি একদমই মূর্খ মানুষ, কারন সে মানুষগুলো এই পৃথিবী সম্পর্কে বা পৃথিবীর বুকে থাকা বিভিন্ন ব্যক্তি বা বস্তু সম্পর্কে অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জিনিস সম্পর্কে কোনো রকমই গভীর তথ্য বা ধারণা রাখে না অথচ ভীষণ অভিজ্ঞ ব্যক্তির মত বলতে থাকে আমি এটা জানি আর আমি ওটাও জানি। মানে সেই ব্যক্তিটা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যে সে সব ধরনের বিষয় সম্পর্কে অনেক বেশি জ্ঞানী। কিন্তু সেই বিষয় সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তবে কোনরকম সঠিক তথ্য বা গভীর কোন তথ্য সে কোনভাবেই দিতে পারবে না। আর এটাই প্রমাণিত হয়ে যায় যে সে ব্যক্তি কতটা অজ্ঞ তার জীবনে।


আমাদের এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি বা এমন কোন মহান পুরুষ জন্মগ্রহণ করে পারিনি যে এই পৃথিবীর সমস্ত রহস্য উদঘাটন করতে পারবে এবং প্রত্যেকটি জিনিস সম্পর্কে গভীর এবং পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আমরা কোন বিষয়ে যত জানব ততই বুঝতে পারব যে সে বিষয় সম্পর্কে আমাদের জানা আরও বাকি রয়েছে। আমরা অনেক সময় অনেক মুভিতে দেখেছি বা অনেক বইতে পড়েছি যে একজন ব্যক্তি বিভিন্ন রহস্য উদঘাটন করতে গিয়ে বা বিভিন্ন বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে গিয়ে তার পুরো জীবনটা ব্যয় করে দিয়েছে কিন্তু তারপরেও সে পূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেনি এবং পরবর্তীতে দেখা যায় তার সন্তানও সেই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে বা সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে গিয়ে তার জীবনটাও কাটিয়ে দিচ্ছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে অল্প বিস্তার অভিজ্ঞতা অর্জন করতেই পারি কিন্তু কোন বিষয় সম্পর্কে পূর্ণ তথ্য সংগ্রহ করা আমাদের কারোর দ্বারাই সম্ভব নয়। তাই কেউ যদি কখনো বলে যে সে কোন বিষয়ে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে তাহলে সেই ব্যক্তি কত বড় ভুল কথা বলছে তা হয়তো সে ব্যক্তি নিজেও জানেনা কারণ আমাদের জীবনে অভিজ্ঞতা অর্জনের কোন শেষ নেই।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।