ভুলে ভরা জীবন।

in আমার বাংলা ব্লগ16 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভুলে ভরা জীবন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17791640850668754998323317927779.png



সোর্স


একটা জিনিস আপনি কখনো খেয়াল করে দেখবেন যে আপনি জীবনে যত কাজ করে গেছেন সেই কাজের মধ্যে থেকে এমন কিছু কিছু ভুল রেখে গেছেন সেই ভুলগুলো আপনি তখন বুঝতে পারেননি কিন্তু পরবর্তীতে সেই ভুলগুলো আপনার সামনে স্পষ্ট হয়েছে। অর্থাৎ আপনি সে ভুলের থেকে যদি বের হয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই ভুলগুলোকে পুনরায় সংশোধন করার জন্য আবার পিছনের দিকে পিছিয়ে গিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করতে যেতে হবে। কিন্তু আপনি যদি আগের থেকেই প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতেন তাহলে কিন্তু এই সমস্যা এখন হতো না।


এজন্য আমরা যখন কোন কাজ করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তখন আমাদের পিছনে থাকা কাজগুলোকে বারবার যাচাই করব যাতে করে আমরা সেই কাজগুলোতে কোন ধরনের ভুল না করে থাকি। এভাবে যদি আমরা প্রত্যেকটা কাজ সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারব। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করার ফলে কিন্তু আমরা সেই কাজগুলো নির্ভুলভাবে করতে পারব।


আসলে এই ভুলে ভরা জীবনে আমরা কখনো পিছনে সেই কাজের জায়গাগুলোতে গিয়ে সেই কাজগুলো সংশোধন করার মত ক্ষমতা আর রাখিনা বা সেই কাজটা এতটাই পিছনের দিকে পড়ে গেছে যে সেই পিছনের দিকে পিছিয়ে যেতে হলেও সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। এজন্য আপনাকে এমন কিছু করতে হবে যাতে করে আপনি খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং আপনাকে আর কখনো পিছনের দিকে কখনো ফিরে তাকাতে না হয়।


এভাবে যদি আমরা আমাদের জীবনের ভুলগুলোকে সঠিক করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর কোন ধরনের ভুল থাকবে না। এজন্য আমাদের এই ভুলে ভরা জীবন থেকে বের হয়ে আসার এই একটা মাত্র পথ হল সেটি সবসময় মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং কাজের সময় কখনো অন্য ধরনের চিন্তাভাবনা করা যাবে না। আমরা যদি সঠিকভাবে প্রত্যেকটি কাজ করে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো একটা সময় উপভোগ করতে পারব এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা জীবনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।