সুখী থাকার চাবিকাঠি।

in আমার বাংলা ব্লগ8 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সুখী থাকার চাবিকাঠি সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17758770387832486180975454013004.png



সোর্স


এই পৃথিবীতে সুখে থাকতে গেলে সর্বপ্রথম আপনাকে ভালো মানুষ হতে হবে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে। আপনি যদি নিজে ভালো মানুষ হতে পারেন তাহলে দেখবেন যে সুখ আপনার কাছে আপনা আপনি চলে আসবে এবং আপনার জীবন থেকে এই সুখ কখনো চলে যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সুখী মানুষ তারা কিন্তু সব সময় ভালো মানুষ হয় এবং তাদের জীবনে কোন ধরনের শত্রু থাকেনা। কেননা তারা কখনো কোন ধরনের মানুষের ক্ষতি করেনা এবং সবসময় বিভিন্ন ধরনের মানুষের উপকার করতে চেষ্টা করে। এজন্য আমরা সব সময় ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য চেষ্টা করব।


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা খারাপ উপায় অবলম্বন করে জীবনে সুখী হওয়ার জন্য চেষ্টা করে এবং তারা দিন রাত যতই খারাপ কাজ করুক না কেন তারা কিন্তু জীবনে কখনো প্রকৃত সুখ উপভোগ করতে পারে না। অর্থাৎ আপনার কাছে খারাপ অবলম্বন করে প্রচুর পরিমাণ অর্থ সম্পত্তি হলেও আপনি কিন্তু জীবনে সেই গুলোকে নিয়ে সুখী হতে পারবেন না এবং আপনার জীবনে সুখ বলে কোন কিছু থাকবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালো থাকতে গেলে সর্বপ্রথম মানুষকে ভালো হতে হবে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে।


আপনি যদি সব সময় বিভিন্ন ধরনের ভাল কাজ করেন তাহলে দেখবে যে আপনার মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি হবে এবং এই শান্তি নিয়ে আপনি জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা বিভিন্ন ধরনের ভালো কাজ করতে পারি এবং একই সাথে মানুষের উপকার করতে পারি। আমরা যদি মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এজন্য আমাদের সবসময় বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে সবসময় বিভিন্ন ধরনের ভালো কাজ করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে সাহায্য করবে এবং আমাদের পথে তারা জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় বিভিন্ন ধরনের ভালো কাজ করব এবং ভালো মানুষের সাথে মেলামেশা করব যাতে করে সে ভালো মানুষের ভালো গুণগুলো আমরা আমাদের নিজেদের মনের মধ্যে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দর একটা জায়গায় পৌঁছে নেওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম করে যেতে পারি।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner