পরিশ্রমের যারা মূল্য দেয় না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পরিশ্রমের যারা মূল্য দেয় না তাদের সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন পরিশ্রম করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে এবং সেই জিনিসগুলো যাতে মানুষের কাজে লাগে এজন্য তারা সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। আসলে এই মানুষগুলোর উপকারের কথা কিন্তু আমরা কখনো ভুলতে পারবো না এবং তারা সারা জীবন মানুষের উপকার করে দেয় এবং একটা জিনিস তারা মনে করে যে পৃথিবীতে মানুষের উপকার করলেই তাতে নাকি তারা একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পায়। কিন্তু কিছু খারাপ শ্রেণীর মানুষ এই পরিশ্রমের মূল্য কখনো বুঝতে চেষ্টা করে না এবং তাদের জিনিসগুলোকে তারা নষ্ট করে ফেলে।
আসলে যারা এই পৃথিবীতে মানুষের পরিশ্রমের মূল্য দিতে বোঝে না তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই মানুষগুলোর থেকে সবসময় আমাদেরকে দূরে সরে থাকতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মানুষের পরিশ্রমের মূল্য সঠিকভাবে দিতে না পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে ঘৃণা করবে এবং তারা কখনো আমাদেরকে আর আগের মতো করে ভালোবাসবে না এবং আমাদের থেকে সবাই দূরে সরে থাকার জন্য চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে পরিশ্রমের মূল্য দিতে একমাত্র তারাই পারে যারা পরিশ্রম করে।
আসলে আমরা যদি বিভিন্ন ধরনের পরিশ্রম করতে থাকি তাহলে কিন্তু ঋতু করে আমাদের দেহ মন ভালো থাকবে এবং আমরা যে কোন কাজে সহজে মনোযোগ বসাতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি পরিশ্রম না করে ঘরে অলসের মতো পড়ে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো পরিশ্রমের মূল্য বুঝতে পারব না এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে কখনো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এজন্য আমাদের সব সময় বিভিন্ন ধরনের পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি পরিশ্রম না করে শুধুমাত্র ঘরে পড়ে থাকি তাহলে আমাদের জীবনটা সবসময় পিছনের দিকে পিছিয়ে থাকবে এবং আমাদের জীবনের সকল চাহিদা গুলো আমরা কখনো পূরণ করতে পারব না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা পরিশ্রম করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি যাতে করে এই সুন্দর জীবনটাকে আমরা উপভোগ করতে পারি এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)