সাহায্যের হাত বাড়িয়ে দিন।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সাহায্যের হাত সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17816315093186112383913055102567.png



সোর্স


প্রত্যেকটা মানুষকে অবশ্যই অন্যের উপকারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং এই সাহায্য করে তাদেরকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু সকলের। এই পৃথিবীতে যারা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে এবং মানুষকে তাদের বিপদ থেকে উদ্ধার করে তাহলে কিন্তু সেই মানুষগুলো সবার কাছ থেকে ভালোবাসা পায় এবং সেই ভালোবাসা নিয়ে সবাই কিন্তু অবশ্যই ভালোভাবে জীবনে বেড়ে উঠতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে কখনো ভালো চোখে দেখে না এবং বিভিন্নভাবে তারা মানুষের উপর অন্যায় অত্যাচার করে।


এই শ্রেণীর মানুষকে কেউ কখনো পছন্দ করেনা এবং সবাই তাদের থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিম্ন শ্রেণীর মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু তারা তাদের জীবনের কষ্টটাকে একটু হলেও কমাতে পারবে এবং তাদের জীবনে আমাদের মত করে অবশ্যই সুখ শান্তি ফিরে আসবে। এজন্য উপরের দিকে যে সকল মানুষ রয়েছে তাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ যে তারা যেন সবসময় এই গরিব মানুষদের সাহায্য করে এবং এভাবে সাহায্য করতে থাকলে কিন্তু সবাই হাসি খুশি জীবন যাপন করতে পারবে।


আসলে মানুষ যদি ভালো হতে পারে তাহলে কিন্তু সেই মানুষকে সবাই অনেক বেশি ভালোবাসে এবং মানুষ যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই মানুষকে কেউ কখনো ভালোবাসে না এবং সবাই তাদেরকে অনেক বেশি ঘৃণা করার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সাহায্য করে মানুষকে তার বিপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে কিন্তু সেই মানুষটি কখনো আমাদেরকে ভোলার চেষ্টা করবে না বা চেষ্টা করলেও তারা কখনো আমাদেরকে ভুলতে পারবে না। আপনি যখন একজনের সাহায্য করবেন তখন সেও আপনার বিপদে সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করবে।


এজন্য আমরা সব সময় মানুষকে ভালবাসবো এবং তাদেরকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করব যাতে করে একে অন্যের বিপদে তাদেরকে আমরা সাহায্য করতে পারি এবং এইভাবে যদি আমরা অন্য মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে আমাদের বিপদের সময়ও তারা আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করবে এবং একইভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং পৃথিবীতে আবার পুনরায় চারিদিকে ভালোবাসা বিরাজ করতে থাকবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner