ভালো অভ্যাস।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো অভ্যাস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


good-4328790_1280.webp



লিংক


পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি ভালো অভ্যাসগুলো আমাদের জীবনে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুখ শান্তি উপভোগ করতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালো অভ্যাস যাদের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু অন্যান্য মানুষ গুলো অনেক বেশি পছন্দ করে এবং অন্যান্য মানুষগুলো সব সময় তাদেরকে মন থেকে ভালোবাসে। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের খারাপ অভ্যাসের জন্য কিন্তু তাদের কাছের মানুষগুলো তাদের ছেড়ে দূরে চলে যায়। আসলে মানুষের অভ্যাসের উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষ তাদেরকে ভালোবাসে। এজন্য সর্বপ্রথম আপনার খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে।


আসলে এমন কিছু কিছু জিনিস রয়েছে যা আমাদের কাছে খারাপ মনে না হলেও অন্যের কাছে সেটি খারাপ মনে হয়। অর্থাৎ আমরা যখন অন্যের কাছে আমাদের সেই অভ্যাসগুলো প্রকাশ করি তখন সে মানুষগুলো আমাদেরকে অনেক বেশি দূরে সরিয়ে দেয় এবং মনে করে যে এই মানুষগুলো কখনো আমাদেরকে পছন্দ করে না। এজন্য অন্যের মনকে পেতে হলে সর্বপ্রথম আপনার খারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে ত্যাগ করতে হবে এবং ভালো অভ্যাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং তাদের থেকে তাদের সর্বস্ব কেড়ে নেয়।


এই খারাপ অভ্যাসের মানুষগুলোর থেকে আমাদের অবশ্যই দূরে থাকা প্রয়োজন। কেননা তারা জীবনে মানুষের কোন উপকার করবে না বরং সবসময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে। একটা জিনিস আপনি নিজের মধ্যে খেয়াল করে দেখবেন যে আপনি যখন অন্য ভালো মানুষের ভালো অভ্যাস দেখতে পাবেন তখন কিন্তু তার সাথে আপনি মেলামেশা করতে চাইবেন এবং তার আশেপাশে থাকার চেষ্টা করবেন।কিন্তু কোন মানুষের খারাপ অভ্যাস থাকলে আপনি কিন্তু সেই মানুষটির থেকে সব সময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন এবং মন থেকে সেই মানুষটির সাথে আপনি কখনো মেলামেশা করতে পারবেন না। এজন্য আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে অভ্যাস একটা বড় জিনিস।


অর্থাৎ আপনার অভ্যাস যদি ভাল হয় তাহলে আপনি জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং মানুষের কাছ থেকে আপনি ভালোবাসা পেতে পারবেন। আর আপনার অভ্যাস যদি খারাপ হয় তাহলে জীবনে আপনি কখনো বড় হতে পারবেন না এবং প্রত্যেকটা মানুষ আপনাকে অনেক বেশি ঘৃণা করবে। এজন্য এখন থেকে আমাদের খারাপ অভ্যাসগুলো ট্যাগ করে সব সময় ভালো অভ্যাস গ্রহণ করা উচিত এবং এইভাবে যদি আমরা মানুষের মধ্যে আমাদের ভালো অভ্যাসগুলো দেখাতে পারি তখন কিন্তু তারা আমাদের প্রতি একটা আলাদা ভালোবাসার সৃষ্টি হবে এবং আমাদের সাথে তারা সব সময় মন খুলে কথা বলতে চাইবে। তাইতো সব সময় মানুষকে ভালো অভ্যাস গ্রহণ করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।