অজুহাত।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অজুহাত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীটা হলে এমন একটা জায়গা যেখানে সবাইকে সবসময় কঠোর পরিশ্রম করতে হয় এবং নতুন নতুন ধরনের জিনিস উদ্ভবের জন্য চেষ্টা করতে হয়। আসলে আপনি কোন ধরনের একটা জিনিস যখন উদ্ভব করবেন তখন দেখবেন যে সেই জিনিসটি ব্যবহারের জন্য প্রত্যেকটি মানুষ এগিয়ে আসবে এবং প্রত্যেকটি মানুষ এই জিনিসটা ব্যবহারের ফলে যখন সুবিধা পাবে তখন কিন্তু তারা অবশ্যই সে জিনিসের প্রতি আগ্রহ দেখাবে এবং এর ফলে আপনার কৃতিত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে। কিন্তু আপনি এই পৃথিবীতে যখন আপনার সফলতাকে বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে এড়িয়ে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু সফলতা আপনার জীবনে কখনো আসবে না এবং পুরো জীবনটা আপনার কষ্টের মধ্যে কাটাতে হবে।
আসলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যারা এই পৃথিবীতে বিভিন্ন কাজে সবসময় অজুহাত খোঁজে তারা কিন্তু কোন কাজে কখনো সফলতা অর্জন করতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সবসময় পরাজিত হয়ে যায়। আসলে যারা কাজে অজুহাত দেখায় তারা কখনো কাজে পারদর্শী হতে পারে না এবং কাজ না করার জন্য তারা কিন্তু সব সময় অন্যান্য মানুষ থেকে অনেক বেশি পিছিয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি অজুহাত না দেখিয়ে সব ধরনের কাজ করার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনে কেউ কখনো আমাদেরকে আর কখনো নিচু দেখাতে পারবে না। আসলে এই জীবনে মাথা উঁচু করে বাঁচতে হবে।
আর আমরা যদি জীবনে মাথা উঁচু করে বাঁচতে না পারি তাহলে কেউ আমাদেরকে কখনো সম্মান করবে না এবং সবাই আমাদেরকে অনেক বেশি ঘৃণা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ঘৃণা নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। আর যারা অনেক বেশি পরিশ্রমী মানুষ তারা কিন্তু কখনো কোন কাজে অজুহাত দেখায় না। অর্থাৎ তারা সব সময় চেষ্টা করে প্রত্যেকটা কাজ সঠিকভাবে করার জন্য এবং এই কাজগুলো করার জন্য তারা কিন্তু কখনো পিছনের দিকে পিছিয়ে যায় না। অর্থাৎ তাদের সামনে যতই কঠিন ধরনের কাজ আসুক না কেন তারা কিন্তু অজুহাত না দেখিয়ে সে কাজটি কি করে সমাধান করা যায় এজন্য তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে থাকে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি নিজেদেরকে ভালো একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে সবাই আমাদেরকে সম্মান করবে। আর আমরা যদি বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে বিভিন্ন ধরনের কাজ থেকে সরে থাকার চিন্তাভাবনা করে তাহলে কিন্তু আমরা কখনো জীবনে বড় হতে পারব না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সব সময় পিছিয়ে যাব। এজন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অজুহাত দেখায় তারা কখনো পরিশ্রমের লোক হতে পারে না এবং সবাই তাদেরকে অনেক বেশি ঘৃণা করে এবং তাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। এজন্য প্রত্যেকটা কাজে এই অজুহাত না দেখিয়ে বরং সেই কাজটি করার জন্য চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
