কথা দিয়ে যারা কথা রাখে না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কথা দিয়ে যারা কথা রাখে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনার কথার কিন্তু সব সময় মূল্য দিতে হবে। আসলে মানুষ তখন মানুষকে অবশ্যই বিশ্বাস করবে যখন সে তার কথার মূল্য রাখবে এবং কথা দিয়ে সেই কথার খেলাপ কখনো করবে না। আপনি যখন একটা ব্যক্তিকে কোন একটা কথা বলে থাকেন এবং সেই কথা অনুযায়ী কখনো সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা না করেন তাহলে সেই ব্যক্তিটা পরবর্তীতে আপনাকে আর কখনো বিশ্বাস করবে না এবং সে আপনার থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। এজন্য আমরা এমন কোন কাজ করবো না যাতে করে অন্যান্য মানুষগুলো আমাদেরকে অবিশ্বাস করে এবং আমাদের থেকে দূরে সরে থাকার জন্য সবসময় চেষ্টা করে।
এই পৃথিবীতে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কথাগুলো বলব ঠিক সেই কথার দাম সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করব। কেননা আমরা যদি আমাদের কথা অনুযায়ী সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তাহলে কিন্তু অন্যান্য মানুষগুলো আমাদেরকে বিশ্বাস করবে এবং তারা কখনো আর আমাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে না। এজন্য আমরা যদি কোন একটা ব্যক্তিকে কোন একটা কথা বলে থাকি সেই কথা রক্ষার জন্য আমরা সবসময় চেষ্টা করব। এই পৃথিবীতে এমন অনেক ব্যক্তি ছিলেন যারা কিনা কথা দিয়ে সব সময় কথা রাখার চেষ্টা করেছে এবং এমন হয়েছে তারা সেই কথা রাখতে গিয়ে তারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে।
আসলে এই সকল মানুষদের দেখে আমাদের অবশ্যই অনুপ্রাণিত হওয়া উচিত। কেননা এই জীবনে তারা যেহেতু কোনো কথার খেলাপ করেনি তাই তাদের কাছে এই কথাটা সবসময় অন্যান্য জিনিসের থেকে আলাদা হয়ে থাকে। আসলে আপনি যদি এই পৃথিবীতে এই এক ধরনের কথার মানুষ হতে পারেন এবং আপনি যদি কোন কিছু কাউকে কথা দিয়ে থাকেন সে কথা অনুযায়ী সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন এবং জীবনের বাকি সময়টা অন্যান্য মানুষদের কাছ থেকে আপনি সবসময় ভালোবাসা পেয়ে থাকবেন। তাইতো এই ভালোবাসা রক্ষা করার জন্য আমরা কথা দিয়ে সব সময় কথা রাখার চেষ্টা করব।
কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ রয়েছে যারা কিনা মানুষকে কথা দিয়ে সেই কথা অনুযায়ী কখনো চলার চেষ্টা করে না এবং সেই মানুষগুলোর বিপদ দেখে আনার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো কখনো মানুষের প্রকৃত বন্ধু হতে পারে না বরং তারা সব সময় অন্য মানুষের ক্ষতি চায় এবং অন্য মানুষের ক্ষতি দেখলে তারা অনেক বেশি আনন্দ পেয়ে থাকে। এজন্য এই ব্যক্তিদের থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে এবং এই সকল ব্যক্তিদের থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে যে তারা যেহেতু তাদের কথা দিয়ে কখনো কথা রাখার চেষ্টা করে না ঠিক তেমনি আমরা যদি একই রকম কাজ করে তাহলে আমরা সেই ব্যক্তিদের মতো হয়ে যাব। এজন্য আমরা সব সময় ভালো হয়ে চলার চেষ্টা করব এবং নিজেদের কথার মূল্য দিয়ে সামনের দিকে এগিয়ে চলবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!