যেখানে সম্মান নেই সেখানে থাকতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সম্মান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে আমরা যদি কখনো মানুষের সামনে একজন অসম্মানের পাত্র হয়ে যায় তখন কিন্তু সেই মানুষগুলো কখনো আমাদেরকে সম্মান করে না এবং সব সময় আমাদেরকে অসম্মানিত করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা কখনো মানুষের কাছ থেকে সঠিক সম্মান পেতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমরা আমাদের জীবনটা সবসময় সেখানে অসম্মানের মধ্যে কাটাতে হবে। অর্থাৎ যেখানে আপনার সম্মান নেই সেখানে কোন এক মুহূর্তের জন্য থাকতে নেই।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিছু কিছু খারাপ মানুষ আছে যারা নিজেদেরকে অনেক বড় মনে করে এবং তারা কখনো অন্য মানুষদেরকে মোটেও সম্মান করে না এবং যেকোনো মুহূর্তে প্রত্যেকটা মানুষকে তারা অসম্মানিত করে ফেলে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি এইভাবে এই মানুষগুলোর সাথে প্রতিনিয়ত সময় কাটাতে চাই তাহলে কিন্তু তারা কখনো আমাদেরকে সঠিকভাবে আর সম্মান করবে না এবং সব সময় চেষ্টা করবে তারা কি করে আমাদেরকে আরো বেশি অসম্মানিত করা যায়। যেখানে আপনার সম্মানে সেখানে যেহেতু থাকতে নেই এবং তাদের সাথে কখনো কোন ধরনের সম্পর্ক রাখতেও নেই।
আসলে এই পৃথিবীতে এখন বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাই যারা সবসময় চেষ্টা করে কি করে অন্য মানুষদেরকে অসম্মানিত করে নিজেরা জীবনে বড় হতে পারবে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে কাউকে অসম্মানিত করে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না এবং জীবনে বড় হওয়া যায় না। কেননা এই জীবনটা কিন্তু খুব একটা সহজ জীবন নয় যেখানে প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে পরিশ্রম করে যেতে হবে। যেহেতু আপনি পরিশ্রম করেন সেহেতু আপনি সবসময় সেখানে মাথা উঁচু করে থাকার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করবেন।
যেহেতু আপনি কখনো অন্য কোন খারাপ উপায়ে অর্থ উপার্জন করেন না এবং সব সময় নিজেদের পরিশ্রমের দ্বারা সামনের দিকে এগিয়ে যান তাহলে কখনো আপনি কারো অপমান সহ্য করবেন না এবং সেখান থেকে সবসময় দূরে সরে থাকার চেষ্টা করবে। অর্থাৎ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনি কখনো এক মুহূর্তের জন্য অবস্থান করবেন না। এজন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে করে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি। পৃথিবীতে এখন মানুষ মানুষকে সঠিক সম্মান দিতে পারে না এবং সব সময় কি করে তাদেরকে অপমান করবে এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায়।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
