সন্তানের জীবনে মা-বাবার গুরুত্ব।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মা-বাবার গুরুত্ব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা সন্তান যখন বড় হয় এবং কোন ধরনের কাজ করে তখন কিন্তু তার মা-বাবা আস্তে আস্তে করে তাদের জীবনের সাহায্য করতে একটু পিছিয়ে যায়। যেহেতু সন্তান বড় হয়ে গেছে এবং সন্তানের ভালো মন্দ বোঝার দায়িত্ব রয়েছে তবুও কিন্তু মা-বাবা সে সন্তানের পিছন থেকে কখনো সরে যায় না। তারা সবসময় চারিদিকে খেয়াল রাখে যাতে করে তার দিক থেকে কোন ধরনের বিপদ-আপদ তার সন্তানের জীবনে না আসে। আসলে মা-বাবা একজন সন্তানের কাছে যতদিন থাকে ততদিন সেই সন্তানের কোন ধরনের বিপদ-আপদ আসলে তারা দূর থেকে সেই বিপদ-আপদে মোকাবেলা করতে চেষ্টা করে এবং তাদের সন্তানদেরকে সবসময় সুন্দরভাবে রাখার জন্য তারা কঠোর পরিশ্রম করেন।
আসলে সন্তানের জীবনে মা-বাবার গুরুত্ব যে কতটা বেশি তা কিন্তু আমি কখনো মুখের ভাষায় প্রকাশ করে বলতে পারব না। অর্থাৎ একটা সন্তানের জীবন যখন মা বাবা না থাকে তখন সে বুঝতে পারবে যে মা-বাবা তার জীবনে কত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। অর্থাৎ তারা যতক্ষণ ছিল ততক্ষণ আমাদের জীবনে কোন ধরনের সমস্যা ছিল না। আসলে আমরা সারা জীবনটা মা-বাবার আঁচলের নিচে থেকে যে বলে আমাদের জীবনটা এত সুন্দর মনে হয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই মা-বাবাকে যদি আমরা তাদের শেষ বয়সে এসে কষ্ট দিয়ে থাকি তাহলে সেই কষ্ট দূর করার মতো আমাদের আর কখনো কোন ধরনের যোগ্যতা থাকবে না।
আসলে এই পৃথিবীতে সবাই কিন্তু কখনো বেঁচে থাকে না। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের মা-বাবাদের সঠিক দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারি তাহলে আমাদের মা-বাবাদের জীবনে কোন ধরনের দুঃখ-কষ্ট কখনোই থাকবে না এবং তারা সবসময় সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করবে। আমার মনে হয় যে প্রত্যেকটা সন্তান তার মা-বাবার কষ্ট দেখলে তাদের সকল দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং সবাই চেষ্টা করে তার মা-বাবার মুখে হাসি ফোটানোর জন্য। আসলে একটা সন্তান যখন মা-বাবার মুখে হাসি ফোটাতে পারবে তখন তার জীবনটা ধন্য হয়ে যাবে এবং জীবনের যত দুঃখ কষ্ট থাকুক না কেন সব মুছে যাবে।
একটা জিনিস আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা কোন ভাবে আমাদের মা-বাবাদের মনে কোন ধরনের দুঃখ না দিতে পারি। মা-বাবার কাছে কিন্তু সন্তান সবসময় সমান হয় এবং যতই অপরাধ করুক না কেন তার সন্তান তারা কিন্তু সবসময় নির্দেশ দেয় সেই ভুল কাজটাকে ক্ষমা করে দিতে পারে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের মা-বাবাদের সাথে ভালো আচরণ করতে পারি এবং তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় কঠোর পরিশ্রম করতে পারি। এই পৃথিবীতে প্রত্যেক সন্তানের উচিত তাদের মা-বাবার দিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া এবং তাদের যাতে কোন অসুবিধা না হয় এজন্য আমরা সবসময় চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
