বহুরূপী মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বহুরূপী মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


captain-1296105_1280.webp



লিংক


আমাদের এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই প্রতিনিয়ত। আসলে কার মনের মধ্যে ভালো জিনিস রয়েছে এবং কার মনের মধ্যে খারাপ জিনিস রয়েছে তা কিন্তু কখনও আমরা ভালোভাবে বুঝতে পারি না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা বহুরূপী প্রকৃতির মানুষ তারা কখনো মানুষের ভালো করতে চায় না বরং তারা সবসময় মানুষের কি করে ক্ষতি করা যায় এজন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একবার এই বহুরূপী মানুষের সাথে কোন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের জীবনটা তখন থেকেই খারাপ দিকে এগিয়ে যাবে এবং আমরা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারব না।


অর্থাৎ এই বহুরূপী মানুষগুলো আপনার সামনে এক ধরনের আচরণ করবে এবং আপনার পেছনে সবসময় আলাদা ধরনের আচরণ করতে চাইবে। অর্থাৎ আপনার সামনে তারা সব সময় ভালো হবে এবং আপনার পিছনে তারা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আসলে এই বহুরূপী মানুষদের থেকে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই তাদের থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। যদিও এই খারাপ মানুষদেরকে সহজে আমরা ধরতে পারি না যে এরা ভালো না খারাপ। আসলে তারা মানুষের সামনে অনেকটা ভালো সাজার অভিনয় করে এবং মানুষের মধ্যে মিশে মানুষের ভেতর দিয়ে তাদের ক্ষতি করার জন্য সব সময় চেষ্টা করতে থাকে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি এই ধরনের চরিত্রের মানুষ হয়ে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি কখনো উপভোগ করতে পারবো না এবং যখন আমাদের আসল রূপ মানুষ জেনে যাবে তখন থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ এই মানুষগুলোর থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে এবং তাদের সাথে কোন ধরনের কোন সম্পর্ক আর তৈরি করবে না। অবশ্যই এই মানুষগুলোর থেকে সবসময় আমাদের সাবধান থাকা দরকার কেননা তারা সবসময়ই অন্য মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে। সেজন্য আমাদের উচিত এই মানুষ গুলোর থেকে সবসময় সাবধান থাকা এবং দূরত্ব বজায় রেখে চলাচল করা।


আসলে বহুরূপী মানুষেরা সারাজীবন যেহেতু মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে তাই তারা জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারেনা। এজন্য আমরা সব সময় মনে রাখবো যাতে করে আমরা জীবনে প্রকৃত সুখ শান্তি উপার্জন করার জন্য ভালো কাজ করতে পারি এবং ভালো কাজের মাধ্যমে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি। আসলে এই বহুরূপী মানুষের সময় আছে এখনো তারা যদি তাদের এই চরিত্র দূরে সরিয়ে রেখে ভালো হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং মানুষের উপকার করার জন্য সবসময় মানুষকে সাহায্য করে তাহলে কিন্তু অবশ্যই তারা জীবনে বড় হতে পারবে এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে সব সময় মন থেকে অনেক বেশি ভালবাসবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।