সবকিছু চিরজীবন স্থায়ী নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চিরজীবন স্থায়ী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
মানুষের এই পৃথিবীতে যে কি নিয়ে এত বেশি অহংকার তা কিন্তু আমরা কখনো বুঝতে পারিনা। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কোন কিছু চির জীবন স্থায়ী নয়। অর্থাৎ প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল জীবন নিয়ে আমাদের সবসময় সামনের দিকে এগিয়ে চলতে হয়। আজকে আপনার কাছে কোন অর্থ নাও থাকতে পারে কিন্তু পরবর্তীতে আপনার কাছে এত পরিমাণ অর্থ হতে পারে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন কিছু নিয়ে কখনো অতিরিক্ত বেশি অহংকার করবো না এবং প্রত্যেকটা জিনিসকে আমাদের নিজেদের জীবনের স্বাভাবিকভাবে গ্রহণ করার চেষ্টা করব।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আমরা দেখতে পাই তারা খুব সুন্দর ভাবে তাদের জীবন যাপন করার জন্য বিভিন্নভাবে তাদের জীবনটাকে সাজিয়ে তোলে। আবার কিছু কিছু মানুষ আছে তাদের সেই সাজানো জীবনটাকে নষ্ট করার জন্য চেষ্টা করে এবং অন্যের ক্ষতি করে তারা কিন্তু অনেক বেশি আনন্দ পায়। আসলে এই পৃথিবীতে সব কিছু যেহেতু স্থায়ী নয় তাই কিন্তু আপনার এই অন্যের ক্ষতি করার প্রবণতার জন্য কিন্তু আপনার জীবনেও বিভিন্ন ধরনের সমস্যা চলে আসতে পারবে এবং সেই সমস্যাগুলো আপনি কখনো সঠিকভাবে কখনো সমাধান করতে পারবেন না এবং এর ফলে আপনাকে জীবনে কষ্ট পেতে হবে।
আসলে এই পৃথিবীতে আমরা সবাই সুখ-শান্তি নিয়ে বসবাস করতে চাই এবং সেই সুখ শান্তি যাতে আমাদের জীবনে চিরস্থায়ী থাকে এজন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে করে আমাদের জীবনে কোন ধরনের সমস্যা কেউ তৈরি করতে না পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের সুখ-শান্তি কে ছিল স্থায়ী করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের সবকিছু স্থায়ী করতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো কোন ভাবে ভালো একটা সময় কাটাতে পারব না।
তাইতো সবকিছু আমাদের জীবনের চিরস্থায়ী করে রাখার জন্য আমাদের সেই রকম কঠোর পরিশ্রম করতে হবে এবং সব সময় ভালো কাজের মধ্যে থাকতে হবে। আসলে আমরা যদি সব সময় ভালো কাজের মধ্যে থাকতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো। এজন্য আমরা সব সময় মানুষের উপকার করার জন্য চেষ্টা করব এবং চেষ্টা মাধ্যমে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কোন কিছু চিরজীবন স্থায়ী না হলেও স্থায়ী রাখার জন্য কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
