এবিবি ফান প্রশ্ন- ৪৬৬ |প্রাপ্তবয়স্ক মানুষেরা বাচ্চামী করলে তখন তাদের কি বলতে ইচ্ছে করে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রাপ্তবয়স্ক মানুষেরা বাচ্চামী করলে তখন তাদের কি বলতে ইচ্ছে করে?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো কয়েকটা ধরে দিতে ইচ্ছে করে,হাহাহা।আপনাদের কাছ থেকে মজার উত্তর চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

প্রাপ্তবয়স্ক মানুষেরা বাচ্চামী করলে তখন তাদের কি বলতে ইচ্ছে করে?

আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে কখন কি বলবো, পরিস্থিতি যদি কিছুটা খারাপ হয় এবং বাচ্চামী করার মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন বলতে ইচ্ছে করে বয়স তো আর কম হয় নি। কখন যে ডাক পড়ে তার ঠিক নেই। এই বয়সে বাচ্চামী নিশ্চয় ভীমরতি আর ন্যাকামো "বুড়া বান্দর"।

 2 years ago 

হাহাহা ভাই দারুন বলেছেন। এটা সত্যি বলেছেন সময় আর পরিস্থিতি বুঝে কি বলব সেটা নির্ভর করে।

 2 years ago 

হাতে ঝুমঝুমি দিয়ে আর টাট্টু ঘোড়া কিনে বসিয়ে দিতে ইচ্ছে করে। তবে আমার মনে হয় সব মানুষের মধ্যেই একজন শিশু লুকিয়ে থাকে আজীবন।

 2 years ago 

আসলেই দাদা সত্যি বলেছেন সব মানুষের মাঝেই শিশু লুকিয়ে থাকে।

 2 years ago 

প্রাপ্তবয়স্ক মানুষেরা যখন "বাচ্চামী" করেন, তখন তারা সাধারণত নিজের অভ্যন্তরীণ আনন্দ বা মজার অনুভূতি প্রকাশ করার জন্য কিছু হাস্যকর বা মজার কথাবার্তা বলতে পারেন। উদাহরণস্বরূপ, তারা নিজেকে বাচ্চাদের মতো আচরণ করে বা কিছু মজাদার শব্দ বা উচ্চারণ ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে তারা এক ধরনের মুক্তি বা শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে পারেন, যা হাসি-ঠাট্টা এবং আনন্দের মধ্যে চলে আসে।

এ ধরনের কথাবার্তা কখনও কখনও সামান্য অস্বস্তিকর হতে পারে, তবে মূলত এটি বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

 2 years ago 

তাদেরকে কথা দিয়ে বুঝিয়ে দিতে হবে আপু।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন।

 2 years ago 

মন -মেজাজ ভালো থাকলে তাদের সঙ্গে বাচ্চা হতে ইচ্ছে করে আর মন যদি ভালো না থাকে তাহলে প্রাপ্তবয়স্ক মানুষেরা বাচ্চামী করলে তাদের গুষ্ঠির ষষ্ঠী পূজা করতে ইচ্ছে করে।খাস বাংলায় যাকে আমরা ইচ্ছেমতো ধুয়ে দেওয়া বলি,হি হি।☺️☺️

 2 years ago 

আপু ইচ্ছামত ধুয়ে দিলে পরে কিন্তু কষ্ট পাবেন। তাই মন মেজাজ ভালো রাখা দরকার।

 2 years ago 

হুম, তা ঠিক।

 2 years ago 

পরিস্থিতির ওপর নির্ভর করে কি বলব, কখনও বিষয়টা হাস্যকর হয় আবার কখনও বজ্জাতি৷

হাস্যকর হলে বলব ছেলেমানুষী কাটেনি বুড়ো হল এখনও দেখো কি সব করে বাচ্চারও অধিক

আর বজ্জাতি হলে বলব, বুড়ো লোকের ধেড়ে লোক৷ গনপিটুনি খেলে সব রোগ সেরে যাবে৷ 😜

 2 years ago 

আসলে আপু যে যেভাবে নিবে দুষ্টামি ওই হিসাবে যাবে। আর গণপিটুনি খেলে আবার মানুষ মারা যায় হা হা।

 2 years ago 

গনপিটুনি কথা বললে তার কিন্তু মন ভেঙ্গে যাবে আপু।

 2 years ago 

বুইড়া কালে ভীমরতি ধরছে।

 2 years ago 

আজকের প্রশ্ন দেখে আপনার দেওয়া উত্তরটি আমিও বলতে চেয়েছিলাম পরে দেখলাম আপনি করে ফেলেছেন 😀😀।

 2 years ago (edited)

ভাই মনে কথা বলেছেন। এটা বললে কিন্তু ভাই তারা বলবে বড়দের সাথে ভালো ব্যবহার করতে শিখো।

 2 years ago 

প্রাপ্তবয়স্ক মানুষেরা বাচ্চামী করলে তখন তাদের কি বলতে ইচ্ছে করে?

বুইরা খাটাস বলতে ইচ্ছে করে 🤣🤣।

 2 years ago 

একেবারে বাস্তব কথা বলেছেন ভাই।

 2 years ago 

যেমন দাদা নানারা তার নাতিদের সাথে মজা করে থাকে। ব্যাপারগুলা তো ভালোই লাগে। বুড়া হয়ছে বেটার তবে আবেগ তো কমে নাই। বুড়ার মনে তো রঙিন লাগে সব।

 2 years ago 

প্রাপ্তবয়সে বিয়ে করলে আট-দশটা সন্তানের বাপ হয়ে যেতে আর এখন তুমি বাচ্চামি করতেছো।

 2 years ago 

তাদের বাচ্চারাই বাচ্চামি করতো, আর এখন তারা করছে।

 2 years ago 

প্রাপ্তবয়স্ক মানুষেরা বাচ্চামী করলে তখন তাদের কি বলতে ইচ্ছে করে?

তাহলে তো আমি বলতাম, একটা পা তো কবরে চলে গিয়েছে😄। দুইদিন পর উপরে যাওয়ার টিকেট কাটবেন। এখনও বাচ্চামি করছেন। বয়স তো আর কম হলো না 🤣😁।

 2 years ago 

বাহ বেশ ভালো তো বলতে পারেন আপনি।