গ্রামীণ লোককথা

ChatGPT Image Jan 17, 2026, 01_43_39 PM.png

Image Created by OpenAI

বর্তমানে হারিয়ে যেতে বসা বাংলার মুখে-মুখে বেঁচে থাকা এক ইতিহাসের বিষয়ে কিছু আলোচনা করবো। আসলেই কিন্তু বাংলার গ্রামীণ সমাজ শুধু মাঠ-ঘাট, নদী-খাল আর সবুজ প্রকৃতির জন্যই পরিচিত নয়। এই সমাজের ভেতরে লুকিয়ে আছে কত শত বছরের পুরনো লোককথার ভাণ্ডার। যেসব কাহিনিগুলো মানুষের মুখে মুখে বেঁচে ছিল, বর্তমানে আজ সেইসব আমাদের গ্রামীণ লোককথা। লোককথা মূলত বলতে আমরা যেটা বুঝি-সাধারণ মানুষের জীবনবোধ, ভয়, বিশ্বাস আর নৈতিকতার প্রতিফলন। এগুলো কখনো রূপকথা, কখনো ভূতের গল্প, আবার কখনো রহস্যময় ঘটনার কাহিনি ছিল।

গ্রামে একসময় সন্ধ্যা নামলেই উঠোনে বসে দাদু-ঠাকুমারা এই গল্পগুলো বলতেন, যেমন-বনবিবির কাহিনি,পেত্নী-শাঁখচুন্নির গল্প ইত্যাদি। এইসব গল্প যদিও সেসময় বিনোদনের একটা অন্যতম মাধ্যম ছিল, কিন্তু এই বিনোদন ছাড়াও এইসব গল্পের মধ্যে লুকিয়ে ছিল একধরণের শিক্ষা এবং সামাজিক বার্তা। বর্তমানে আধুনিক প্রযুক্তি ও শহুরে জীবনের প্রভাবে আজ গ্রামীণ লোককথাগুলো হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম মোবাইল ও ইন্টারনেটে ব্যস্ত, ফলে মুখে-মুখে গল্প বলার সেই ঐতিহ্য প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। এখন আসলে কেউ আর দাদু-ঠাকুমার কাছে গল্প শুনতে বসে না, সবাই ফোনের মধ্যে ডুবে থাকে।