"সাদা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি"
নমস্কার
সাদা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি:
দেখতে দেখতে বৈশাখ মাস চলে এলো অর্থাৎ গ্রীষ্মের শুরু।তবে পুরোনো স্মৃতি তো আমাদের মনে থাকার সঙ্গে সঙ্গে ফোনের গ্যালারীতেও থেকে যায় এখন আধুনিক যুগে।যদিও ফটোগ্রাফি করতে আমি খুব বেশি পারদর্শী নই।তবুও চেষ্টা করি সুন্দর মুহূর্ত কিংবা সুন্দর কিছুর ছবি তুলে রাখতে।যেমন- এই ফুলগুলি আমাদের হোস্টেলের ফুল বাগান থেকে সংগ্রহ করেছি।অনেক ফুলের মাঝে পিটুনিয়া ফুলগুলিও উঁকি মারছিলো।
পিটুনিয়া ফুলগুলি বিভিন্ন রঙের ও জাতের হয়ে থাকে।তাছাড়া সংকর জাতীয় এবং একটি রঙের হয়ে থাকে।সংকর পিটুনিয়া ফুলগুলি খুবই সুন্দর হয়ে থাকে যা আমার পছন্দের।ছোট ,বড় ও হাইব্রিড প্রজাতির পিটুনিয়া ফুল দেখতে পাওয়া যায়।পিটুনিয়া ফুলগুলির পাপড়ি খুবই নরম ও পাতলা থাকে।তাই একটুখানিতেই নেতিয়ে পড়ে।
পিটুনিয়া ফুলগুলি একবর্ষজীবী হয়ে থাকে।তাছাড়া এই ফুলের অতিরিক্ত জল সহ্য করতে পারে না।পিটুনিয়া ফুলের সূর্যের আলো প্রয়োজন হয়ে থাকে।বাগানের সৌন্দর্য্য বৃদ্ধিতে এটি খুবই জনপ্রিয়।
| আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান,গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|






