পরীক্ষা মানেই চাপ?

in আমার বাংলা ব্লগyesterday

yamu_jay-ai-generated-9214143_1920.jpg

From pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করছেন। তো মাঝে মাঝে ভালো থাকা যায় না যখন আপনার গাড়ের উপরে পরীক্ষার মতো চাপ এসে পরবে। একে তো পরীক্ষার সিলেবাস অনেক বড় তার উপর কম সময়েই টপিকগুলো রিভিশন দিতে হবে! এই চাপটা আমরা ছোট বেলা থেকেই নিয়ে আসছি। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় পরীক্ষায় ভালো করতে হবে!

এই যে ভালো করার যে বিষয়টা সেটা আরও চাপ তৈরি করে। পরীক্ষা হলো নিজেকে যাচাইয়ের একটি মাধ্যম। আপনি কতটুকু শিখতে পেরেছেন সেটাই যাচাই করা হয় পরীক্ষার মাধ্যে। কে ভালো শিখবে বা পরীক্ষায় ভালো ফলাফল করবে পরীক্ষায় সেটা ডিপেন্ড করে তার পরীক্ষার প্রিপারেশন কেমন! যার প্রিপারেশন যত ভালো হবে তার পরীক্ষার ফলাফলও ভালো হবে!

আমার মনে হয় যারা আমার মতো ইঞ্জিনিয়ারিং এ পড়ে তাদের কাছে আসলে কোনো চাপই চাপ না! ইঞ্জিনিয়ারিং এর মতো যে চাপ সে সহ্য করতে পারবে সে জীবনের সব চাপই নিতে পারবে! এখন পরীক্ষার সময় আসলেই আসলে চাপটা বেড়ে যায়। কোনো কিছুই পড়া থাকে না। সিলেবাস গুছানো হয় না! এজন্য মানসিক স্ট্রেস কাজ করে তখন।

কিন্তু যে শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করেছে তার কাছে আবার পরীক্ষা কোনে চাপই মনে হবে না! আমাদের মতো এভারেজ স্টুডেন্টদের কাছেই পরীক্ষাটা অনেক চাপের মনে হবে! এখন পরীক্ষার সময় চাপ ফিল করছি। কারণ পরীক্ষার আগে থেকে তেমনভাবে সিলেবাসটা গুছানো হয়নি! তবে পরীক্ষার এ চাপ আজীবনই থাকবে মনে হচ্ছে। আবার জীবনেরও তো একটা পরীক্ষা আছে, হাহা!

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemX