অবশেষে মায়ের সাথে ঈদ করে ঘরে ফিরল হাসব্যান্ড, সাথে এনেছে আমার পছন্দের অনেক কিছু

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

polish_save.jpeg

আলহামদুলিল্লাহ, আল্লাহুর অশেষ রহমতে হাসব্যান্ড শনিবার বাংলাদেশ থেকে ভালো ভাবেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। সাথে ফিরেছেন ছোট ভাসুরও, আর বড় ভাসুর আর কিছুদিন থাকবেন তার ব্যক্তিগত ব্যাপারে। যাইহোক প্রায় ১৫ থেকে ২০ বছর বা তারও বেশি সময় পর ৫ ভাই এক সাথে মায়ের সাথে ঈদ উদযাপন করেছে এটাই তো বড় কথা। সকলেই খুব আনন্দের সাথে ঈদ উদযাপন করেছে।শাশুড়িও মোটামুটি ঠিক রয়েছেন এখন।

বাংলাদেশের মানুষ যেমন এদেশ থেকে কোন কিছু নিয়ে গেলে কত খুশি হয়, ঠিক তেমনি বাংলাদেশ থেকে আসার সময় পছন্দের কোন জিনিসপত্র সাথে নিয়ে এলে আমাদেরও অনেক আনন্দ হয়।আমরাও যেমন যাওয়ার সময় লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়ে যাই ঠিক আসার সময়ও তাই হয়।মালপত্র এত বেশি হয়ে যায় যে অতিরিক্ত টাকা দিয়ে সেগুলো নিয়ে আসতে হয়। প্রতিবারই আমাদের সাথে এমনটি হয়, কারণ আমাদের মালপত্রের সাথে আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীও তাদের আত্মীয়-স্বজনের জন্য দেয়ার চেষ্টা করে। সেগুলো আবার ফেলেও আসতে পারি না, তাই আরও বেশি হয়ে যায়।এবার প্রায় ২০ কেজির মত মাল বেশি হয়েছে এ কারণে প্রায় ৪০ হাজার টাকার মত অতিরিক্ত টাকা দিয়ে নিয়ে আসতে হয়েছে।যাইহোক হাজব্যান্ড অনেক কিছুই আমাদের জন্য নিয়ে এসেছে যা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি।

IMG_3299.jpeg

তালের শাঁস, আমার পছন্দের তাই এনেছে।

IMG_3302.jpeg

ডাব আমার তো খুবই পছন্দের, বিশেষ করে ডাবের সফ্ট নারিকেল।অনেকগুলো ডাব কিনে এনেছিল কিন্তু ওজন বেশি হওয়ায় মাত্র তিনটা এনেছে।তারপরও অনেক খুশি ডাব পেয়ে। হাজব্যান্ড যানে ডাব আমার অনেক পছন্দের।

IMG_3311.jpeg

লিচু আমার আর ছোট মেয়ের খুব পছন্দের।

IMG_3300.jpeg

পেয়ারা তো সকলেরই অনেক পছন্দের।

IMG_3306.jpeg

সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা, আদাজামির এবং লেবু।

IMG_3318.jpeg

নাগা বা বোম্বাই মরিচ।

IMG_3308.jpeg

আমের আচার, একটি আমার মেঝ বোন তাওহিদা আর একটি ছোট বোন তানিয়া পাঠিয়েছে।

IMG_3309.jpeg

বরই এর আচার, বড় ভাবী পাঠিয়েছে।

IMG_3310.jpeg

আমসত্ত্ব, এটিও বড় ভাবী পাঠিয়েছে। আমসত্ত্বও আমার অনেক পছন্দের।

IMG_3298.jpeg

তেঁতুল কিনে এনেছে হাসব্যান্ড।

IMG_3295.jpeg

এই প্যাকেট গুলোতে বিভিন্ন রকমের শুঁটকি আনা হয়েছে।

IMG_3293.jpeg

ধনিয়া পাতার গাছ, এগুলো বাগানে লাগানো হবে।

IMG_3304.jpeg

ঘরে পড়ার জন্য এই ড্রেসগুলো এনেছে হাসব্যান্ড।

IMG_3312.jpeg

মেয়েদের জন্য আনা হয়েছে খেলনা গুলো। মোট তিনটি পাখি ও তিনটি রিক্সা আনা হয়েছে, তাদের ফ্রেন্ডদের দেওয়ার জন্য বেশি করে এনেছে। বার্ডগুলো অনেক সুন্দর, ব্যাটারির সাহায্যে কথা বলে, যে কথা বলা যায় সে কথাগুলো তা রিপিট করে।

IMG_3321.jpeg

সব শেষে খুবই আনন্দের একটি বিষয় শেয়ার করছি।পাতিলে মাংস দেখতে পাচ্ছেন, গরুর মাংস, এটি কোরবানির মাংস।সামান্য একটু মাংস দিয়ে দিয়েছে টেস্ট করার জন্য।যেহেতু এগুলো আনা খুবই কষ্টকর ব্যাপার তাই হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে অনেক কষ্ট করে আনা হয়েছে।শাশুড়ি জোর করে দিয়েছে কোরবানির মাংস টেস্ট করার জন্য।আর আমিও রান্না করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করছি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

আশ্চর্যজনক যে আপনি এবং আপনার পরিবার ৫ ভাই এক সাথে

 18 hours ago 

ভাইয়া খুব ভালো ভাবে লন্ডন চলে গেছেন শুনে ভালো লাগলো।আপনাদের পছন্দের অনেক কিছুই নিয়ে গেছেন।সবকিছু দেখে ভীষণ ভালো লাগলো।বিশেষ করে নাগা মরিচ।আপনার দুই বোনকে এখন আর দেখা যায় না।তাদেরকে মিস করি।কতোই না আনন্দ ছিল সেই সময়টা।যায় দিন ভালো,আসে দিন মন্দ।সবকিছু শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।