যা চলে গেছে তার পিছনে না ছুটে নতুনকে আপন করে ভালো
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
জীবনের পথে আমরা অনেক কিছু হারাই হয়তো মানুষ, সম্পর্ক, সুযোগ কিংবা কোনো স্বপ্ন। স্বাভাবিকভাবেই সেই হারানো জিনিসগুলো আমাদের মনে দাগ কাটে, কষ্ট দেয়। কিন্তু যদি আমরা বারবার অতীতের দিকে ফিরে তাকাই, বারবার হারানো জিনিসের পিছনে ছুটি, তবে বর্তমানটা হাতছাড়া হয়ে যায়। আসলে জীবনের আসল শিক্ষা হলো যা চলে গেছে, তা ফিরবে না, আর তাই নতুনকে গ্রহণ করাই সবচেয়ে ভালো পথ।অতীতের সাথে লড়াই করে লাভ নেই। ধরা যাক, একটি সম্পর্ক ভেঙে গেছে। আমরা যদি প্রতিদিন সেই সম্পর্কের কথা ভেবে দুঃখ করি, তবে বর্তমানের ভালো মানুষগুলোকে আমরা উপেক্ষা করে ফেলি। আবার কোনো সুযোগ হাতছাড়া হলে তার শোক করতে করতে সামনে আসা নতুন সুযোগগুলোকেও আমরা হারিয়ে ফেলি। অথচ জীবন তো সবসময় নতুন দরজা খুলে দেয়, শুধু সেই দরজাগুলো দেখতে হলে আমাদের মন খোলা রাখতে হবে।
নতুনকে আপন করে নিলে মনে শান্তি আসে, ভেতরে এক ধরনের আশার আলো জাগে। নতুন সম্পর্ক, নতুন কাজ, নতুন স্বপ্ন এসব আমাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। হারানো জিনিসের পেছনে দৌড়ালে আমরা থেমে যাই, কিন্তু নতুনকে গ্রহণ করলে সামনে এগোনো সহজ হয়।তাই জীবনের নিয়মটা সহজ যা চলে গেছে, তাকে বিদায় জানাতে শিখতে হবে। কারণ প্রতিটি সমাপ্তি মানেই নতুন কিছুর শুরু। আর সেই নতুনকেই আপন করে নিলে জীবন হয় সুন্দর, মন হয় হালকা আর ভবিষ্যৎ হয় আশার আলোয় ভরা।

