দূরে চলে যাওয়া মানুষ গুলো কতোটা ভালো থাকে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই প্রশ্নটা মাথার ভেতর অনেক সময় ঘুরপাক খায়। যাদের একসময় খুব কাছের মনে হতো, যাদের সাথে প্রতিদিন কথা হতো, হাসি-কান্না ভাগ করে নেওয়া হতো, তারা হঠাৎ করেই একদিন দূরে চলে যায়। তখন কেবল একটা প্রশ্ন মাথায় ঘুরে ওরা ভালো আছে তো?আসলে যারা দূরে চলে যায়, তারা বাইরে থেকে খুব ভালোই দেখায়। সোশ্যাল মিডিয়াতে হাসিমুখের ছবি, নতুন নতুন মানুষের সাথে সময় কাটানোর গল্প, ব্যস্ত জীবনের হালচাল সব কিছু দেখে মনে হয় ওরা তো বেশ ভালোই আছে। কিন্তু আসলেই কি ওরা ভেতর থেকে এতটাই ভালো থাকে?
হয়তো কেউ কেউ নতুন জায়গায় নতুন মানুষ পেয়ে খুশি হয়, নতুন জীবনের সাথে মানিয়ে নেয়, সবকিছু ভুলে আগাতে চেষ্টা করে। আবার কেউ কেউ নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। কারণ সে জানে, ফেলে আসা জায়গাটায় ফিরে যাওয়া আর সম্ভব না।অনেক সময় তারা ঠিকই বোঝে, কাউকে ফেলে আসা মানে সবকিছু ফেলে আসা না। মনের কিছু টুকরো পেছনে রয়ে যায়, কিছু অনুভূতি জমে থাকে মনে, যেগুলো হয়তো কাউকে বলা হয় না। হয়তো রাতে একা একা পুরনো কথা মনে পড়ে, পুরনো ছবি দেখে মন খারাপ হয়, কিন্তু কাউকে বলা হয় না। কারণ যারা দূরে যায়, তারা অনেক সময় নিজের কষ্ট নিজেই গিলে ফেলে।
তবে এটাও ঠিক, দূরে যাওয়া মানেই ভুলে যাওয়া নয়। কেউ কেউ দূরে থেকেও মনে রাখে, খোঁজ নেয়, চুপিচুপি দেখে রাখে। আবার কেউ কেউ সবকিছু ভুলে নতুন করে শুরু করে। সেটা একদিক দিয়ে ভালোও, কারণ জীবন থেমে থাকে না।সব শেষে একটা কথাই বলা যায় দূরে চলে যাওয়া মানুষগুলো ভালো থাকুক, সেটাই চাই। তারা যদি সত্যিই খুশি থাকে, শান্তিতে থাকে, তাহলে সেই দূরত্বটা মেনে নেওয়া যায়। কারণ ভালোবাসা মানে শুধু ধরে রাখা না, কারো ভালো থাকাও চাওয়া। আর যদি তারা ভালো না থেকেও হেসে থাকে, তাহলে জানি, এই লড়াইয়ে ওরাও একা না।

