তাকে কোথায় খুঁজে পাবো?
আসলে আমরা আমাদের নিজেদেরকে ভালবাসতে ভুলে যাই, আর সে কারণেই আমরা যখন বড় হতে থাকি, তখন ধীরে ধীরে আমাদের নিজেদের ভেতরে শিশুটাকে আমরা হারিয়ে ফেলি।
সময়ের সাথে সাথে, সমাজে দুরবস্থার সাথে সাথে, আসলে আমরা খুব ধীরে ধীরে আমাদের নিজেদের ভিতর শিশুটাকে একেবারে ধ্বংস করে ফেলি, একেবারে নষ্ট করে ফেলি। আমরা সকল কিছু হারিয়ে ফেলি। ধীরে ধীরে আমরা আসলে আর কোনো কিছুই করে উঠতে পারি না। আমরা আমাদের নিজেদের ওই নিষ্পাপতাকে আর উপভোগ করতে পারি না, অনুভবও করতে পারি না।
আসলে একটা সময় আমাদের মন আর নিষ্পাপ থাকে না। সমাজের হাজার হাজার জঞ্জালে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, আমরা নিজেদেরকে একেবারে শেষ করে ফেলি। এটা আমরা যে ইচ্ছা করে করি, তা নয়। অর্থাৎ সমাজের যাঁতাকলে পড়েই কিন্তু এই ব্যাপারগুলো ঘটে যায়।
এটা আমি অনেকভাবেই ফিল করেছি, কী মনে ভাবে অনুভব করেছি। আসলে আমরা আমাদের নিজেদের ব্যাপারগুলোকে প্রমাণ করতে করতে নিজেদের ভেতরে শিশুটাকে হারিয়ে ফেলি, আর সেটা আর কখনোই আসলে খুঁজে পাই না। হয়তোবা আমরা অনেক সময় অনেকভাবে খোঁজার চেষ্টা করি, কিন্তু আমাদের সমাজ আমাদেরকে ধীরে ধীরে এতটাই কঠিন করে তোলে যে আমরা আর আমাদের ভিতরের ওই শিশুটিকে খুঁজেই পাই না। হয়তোবা আমরা খোঁজার চেষ্টা করি, কিন্তু তাতে কিছুই যায় আসে না।
কারণ, আমরা খুব ধীরে ধীরেই আমাদের ভেতরকার ওই শিশুটিকে মেরে ফেলে, এক অদ্ভুত সত্তার জন্ম দিই। যে সত্তা কোনো কিছুতেই আর কেঁদে উঠে না, কোনো কিছুতেই আর নিজেকে অনুভব করতে পারে না।

