জীবনে সবাই পাশে থাকলেও মনে মনে কেনো একা লাগে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনে সবাই পাশে থাকলেও কেনো একা লাগে এই প্রশ্নটা অনেক সময় নিজের মনেও আসে। চারপাশে অনেক মানুষ থাকলেও মনে একধরনের ফাঁকা ভাব থেকে যায়। বাইরে থেকে হয়তো মনে হয় অনেক ভালো আছি, অনেক মানুষ নিয়ে চলছি, হাসছি, কথা বলছি। কিন্তু নিজের ভিতরটা একদম আলাদা। সেখানে যেন একটা শূন্যতা কাজ করে। এই শূন্যতা বোঝা অনেক কঠিন, আর অনেকেই সেটা বাইরে থেকে দেখে না।সবচেয়ে বড় কারণ হলো, মন থেকে কেউ বুঝতে পারে এমন মানুষ খুব কম থাকে। হয়তো আশেপাশে অনেকেই আছে, পরিবারের মানুষ আছে, বন্ধু আছে, কিন্তু মনে যে কষ্টগুলো জমে থাকে বা মনের গভীর অনুভূতিগুলো যে বুঝবে এমন কাউকে খুঁজে পাওয়া যায় না। তখন একা একাই সব অনুভূতি নিয়ে থাকতে হয়। বলার মতো কেউ থেকেও থাকে না। তখন মন থেকে একা লাগে।

আরেকটা বড় কারণ হলো, এখনকার সময়ে সবাই নিজের নিজের ব্যস্ততায় আছে। কেউ কারো কথা গভীরভাবে শোনে না। সবাই শুধু কথার উত্তর দেয় কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করে না। ফলে নিজের অনুভূতি নিয়ে কাউকে বলা যায় না। বললেও মনে হয় বুঝবে না, উল্টো হালকা ভাবে নিবে। তাই মানুষ নিজের অনুভূতির কথা না বলেই চুপচাপ থাকে। এই চুপচাপ থাকাটাই একাকীত্ব বাড়িয়ে দেয়।অনেক সময় দেখা যায় নিজের ভেতরে এমন কিছু চলতে থাকে যেটা কাউকে বলা যায় না। নিজের চিন্তা, নিজের যন্ত্রণার কিছু অংশ এমনভাবে ভেতরে জমে থাকে যে সেটা আর কারও সাথে ভাগাভাগি করা সম্ভব হয় না। তখন মনে হয় সবাই পাশে থেকেও কেউ কাছের না। কেউ মন বুঝতে পারে না। এই জিনিসটাই একা লাগার বড় কারণ হয়ে যায়।

আবার প্রত্যাশাও একটা বড় কারণ। নিজের কাছের মানুষের কাছ থেকে যেটা আশা করি সেটা অনেক সময় পাই না। তখন মনে হয় সবাই আছে কিন্তু কেউ পাশে নেই। অনেক সময় সম্পর্ক থাকলেও ভেতরের দূরত্বটা অনেক বেশি হয়। তখন বাইরের মানুষ পাশে থাকলেও মনের মধ্যে একা একাই থাকতে হয়সবশেষে একটা বড় কারণ হলো নিজের মনের সঙ্গে নিজের যুদ্ধ। অনেক সময় নিজের ভেতরেই এত দ্বন্দ্ব চলে যে কেউ পাশে থাকলেও সেই ভেতরের যুদ্ধ কমে না। নিজের চিন্তা, নিজের দুঃখ, নিজের চাপ নিজের মধ্যেই থেকে যায়। তাই আশেপাশে সবাই থাকলেও নিজের মনে একা একাই লড়তে হয়। এজন্যই অনেক সময় মনে হয় চারপাশে মানুষ থাকলেও নিজের ভেতরে শুধু নীরবতা।


ABB.gif