একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ3 hours ago
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.jpeg

আজ আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।গত সপ্তাহে দুটি আর্ট করেছিলাম, ইতিমধ্যে একটি আপনাদের সাথে শেয়ার করেছি।আজকে বাকিটা নিয়ে এলাম।যদিও গত সপ্তাহের তুলনায় তেমন বেশি ভালো হয়নি। তারপরও হাতে সুন্দর করে পড়তে পারলে বেশ ভালই লাগবে দেখতে। যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_2708.jpeg

প্রথমে একটি বৃত্ত ভরাট করে তাকে কেন্দ্র করে আরো একটি বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_2709.jpeg

এরপর বৃত্তটির চারিপাশে এভাবে ছোট ছোট কিছু পাপড়ি এঁকে নিয়েছি।এরপর পাপড়ি গুলোর চারিপাশে বড় করে আরো কিছু পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_2710.jpeg

এরপর ফুলটির নিচে আরও একটি ফুলসহ পাতা ও আরও কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG_2711.jpeg

এরপর ফুল দুটির মাঝে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_2712.jpeg

IMG_2713.jpeg

এরপর উপরের দিকে আরো কয়েকটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।

IMG_2714.jpeg

ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile