জেনারেল রাইটিং - "অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠ "

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠঃ


34873.png

সোর্স

বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ।এদেশে ঋতু বদল হতে দেখা যায়।একেক ঋতুতে একেক রকমের অনুভূতি হয় মানুষের।কখনো গরম,কখনো ঠান্ডা।কখনও আবার বৃষ্টি,কখনো আবার গরম-ঠান্ডা মিশেল অনুভূতি।এখন চলছে গ্রীষ্মকাল।এ সময় গরম পরে প্রচুর।আর কিছুদিন পর জৈষ্ঠ্যমাস পরবে।তখন আরো বেশী গরম পরবে।এই গরমে গাছে গাছে হয়ে থাকা আম,কাঁঠাল পাকতে শুরু করবে।এতো গরমে আবার যদি লোডশেডিং হয় তবে তো আরো বেহাল অবস্থা।গরীব অসহায় মানুষের জন্য অনেক বেশী ভোগান্তি হয়ে পরে।যারা বাইরে কাজ করেন বিশেষ করে দিন মজুর এদের জন্য অনেক বেশী কষ্ট হয়ে যায় এই গরমে।ঘরে বাইরে প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে গরমের এই সময়টাতে।যতটা সম্ভব হালকা কাপড় পরিধান করতে হবে আর মসলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।প্রচুর পরিমানে পানি পান করতে হবে।

গরমে চারিদিকে সব মানুষ ই অতিষ্ঠ।তবে বাইরে যারা নানান কাজে বের হন,তাদের কে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে।এই সময় সবাইকে বেশী বেশী পানি খেতে হবে।এছাড়া ও শরবত,ডাবের পানি ও নানা ধরনের ফলের জুস নিজের হাতে তৈরি করে খেতে হবে।বাইরের দোকানের ক্যামিক্যাল যুক্ত জুস কিছুতেই নিজে কিংবা বাচ্চাদের কে খেতে দেয়া উচিত হবে না।

আজ আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি।এর জন্য কিন্তু আমরাই দায়ী।আমরা সামান্য স্বার্থের কারনে নিজেদের ইচ্ছে মতো গাছপালা কেটে সাফ করে ফেলেছি।আমরা নিজেদের আর আমাদের পরবর্তী বংশধরদের কথা একবার ও ভাবিনি।এমনিতেই গরম আর অন্য দিকে লোডশেডিং এই দুইয়ে মিলে জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছে।তবে এই ওয়েদারে আমাদের কে সুস্থ থাকতে হবে।আমরা আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য ও বয়স্ক সদস্যদেরকে একটু বেশী যত্ন নেব এই অসহনীয় গরমে।সবার সুস্বাস্থ্যের কথা চিন্তা করা প্রতিটি গৃহিণীর দায়িত্ব।আমরা সবাই সবার দিকে যত্নশীল হলে ঘরে ঘরে এতো অসুস্থ মানুষ আমরা আর দেখবো না।এখন ভীষণ বৃষ্টির দরকার।বৃষ্টি কবে হবে সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান।

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

33883.png

33884.gif

34311.png