ফটোগ্রাফি পোস্ট -- " সবুজ সতেজ প্রকৃতি মনে প্রশান্তি এনে দেয়।"

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

4710.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট।ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার।আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ভিউ গুলো আমার মোবাইলের মধ্যে সেভ করে রাখার।আর সুন্দর সবুজ প্রকৃতির ছবি হলে তো কোন কথাই নেই।

4605.jpg

4571.jpg

মনকে সজীব করতে সতেজ প্রকৃতি অনেক বড় ভূমিকা পালন করে থাকে।মনের প্রশান্তি এনে দেয় সবুজ সতেজ প্রকৃতি।প্রকৃতির মাঝে সময় কাটাতে তাই আমার খুবই ভালো লাগে।বাড়িতে এখন সবুজ সতেজ প্রকৃতির মাঝে ই আছি।এমন পরিবেশ মনকে সতেজ ও প্রানবন্ত করে তোলে।

4550.jpg

4529.jpg

মন যখন অশান্ত হয়ে পরে তখন প্রকৃতির মাঝে চুপচাপ বসে থাকবেন দেখবেন মন শান্ত হয়ে যাবে।সবুজ প্রকৃতি আর নির্মল আকাশ দেখে মনটা অনেক বেশী ভালো হয়ে যায়।আমার মতো আর কারা কারা এমন সতেজ প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসেন অবশ্য ই কমেন্ট করে জানাতে পারেন।

4522.jpg

4517.jpg

4388.jpg

আজকের ফটোগ্রাফি গুলো সতেজতায় ভরপুর।এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে মন ভালো হয়ে যায়।আজ আর নয়।আশাকরি আপনারা আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হবেন।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

33883.png

33884.gif

34312.png