স্বরচিত কবিতা পোস্ট ||| তুমি কি সেই তুমি ||| original poem by @saymaakter.
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?প্রত্যাশা করি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনযাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে।কবিতা লিখতে বরাবরই আমার ভালো লাগে। তাই তো শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি কবিতা লেখার জন্য। কারণ আমি জানি প্র্যাকটিস করলে প্রত্যেকটা কাজ সুন্দর হয় । তাইতো সবসময় অন্যের কবিতা পড়ার চেষ্টা করি। এবং নিজের আবেগ অনুভূতি দিয়ে সুন্দরভাবে কিছু কবিতা লেখার চেষ্টা করি।একটি মানুষ যেমন নিজেকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন রকমের প্রসাধনি,জুয়েলারি,ও পোশাক অনেক গর্জিয়াস পড়ে।এতে করে সে নিজেকে সবার সামনে অনেক সুন্দর প্রেজেন্ট করতে চায়।তেমনি একজন লেখক সব সময় তার মনের যত রং আবেগ অনুভূতি দিয়ে খুব সুন্দর করে লেখাটিতে লিখে পাঠকের সামনে উপস্থাপন করতে চায়। পাঠক সেই লেখাটি পড়ে যখন উপকৃত হয়, আনন্দ পায় ও জ্ঞান লাভ করে তখনই সেই লেখক এর লেখাটি সার্থকতা। যদিও আমি কোন কবি নই তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি কবিতা লেখার।চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা তুমি কি সেই তুমি দেখে নেওয়া যাক।
আগের মতো যেমন ছিলে,
নাকি তুমিও সময়ের ফাঁকে বদলে গেছো।
নদীর নিরব কোন প্রান্তে,
যেখানে ঢেউগুলোর আছে কষ্ট
যে কষ্টের ভাষা বোঝতে হয় নিরবে,
রাতের নীরবতা যেমন বুঝিয়ে দেয়
হাজারও বেদনার কথা,
ওই দূর আকাশে সুন্দর চাঁদের আলো
আজ সেটাও বিষণ্নতা
চারদিকে এত কোলাহল
মনের ভিতর শূন্য সব
স্মৃতিরা একা একাই কাঁদে।
অভিনয়ে বেঁচে থাকে সবাই
এই পৃথিবী কান্নার নয়,
মুখের হাসি দেখতে চায় সবাই
নদীর জলে দেখি
ভেসে যাচ্ছে কতো স্বপ্ন,
কত আবেগ অনুভূতি ঝড়ে পড়ছে
কতইনা রঙিন আশা
কালো মেঘ হয়ে ঘুরে বেড়াচ্ছে আকাশে,
কিছু মানুষ ছিল আস্থা ও ভরসার
সান্তনা ও পাশে থাকার প্রত্যাশা
সবই সময়ের স্রোতে হারিয়ে গেছে।
আশাগুলো জেগে ওঠে
অন্ধকারের পরেও আলো জ্বলে
কোন একদিন এই কষ্টও
সাগরের ঢেউয়ের মতো
দূরে মিলিয়ে যাবে
আমি নতুন করে বাঁচতে শিখব
দূর হতে ভেবে নিব
এই তুমি নেই সেই তুমি।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟