ছোট গল্প পোস্ট ||| আংটি পর্ব-০৪ ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।
বরাবরের ন্যায় আজকে আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ছোট গল্প আংটির বিগত পর্বগুলো পড়ে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে আজ আমার ছোট গল্প "আংটি পর্ব-০৪" এ কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
নিলীমা বলল না তো মা।তবে একটি ছেলে আমাকে খুব ডিস্টার্ব করত এবং আমাকে অনেক ভালোবাসতো। আমি কখনো সেই ছেলেটিকে ভালোবাসিনি। তাকে আমি কখনো কাছ থেকে দেখিওনি। সেই ছেলে আমার এক বান্ধবীর চাচাতো ভাই। একদিন হঠাৎ ওদের বাসায় আমি গিয়েছিলাম কিছু হ্যান নোট ও বই আনার জন্য। সেদিন ওদের বাসায় জানি ওর চাচাতো ভাই আমাকে দেখেছিল। আর সেদিন থেকে ওর আমার প্রতি ভাল লাগা।
কিন্তু আমি কখনো এই কথাটি প্রশ্রয় দেয়নি। কারণ আমার ইচ্ছা ছিল আমার বাবা-মা যার সঙ্গে আমাকে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করবো আর তার সঙ্গেই হবে আমার প্রথম ভালোবাসা।এরপর আর কখনো তাদের বাসায় যাওয়া হয়নি। তবে আমার বান্ধবী অনেকবার আমাকে অনেক কথা বলেছে ওই ছেলে সম্পর্কে।
যেটা আমি আমার মাকে বলেছিলাম আমার মা বলেছে বাদ দাও মা এসব কথা বড়ই গাছ থাকলে সবাই ঢিল দিবে কিন্তু সবার ঢেলে তো আর বড়ই পড়া যাবে না।মেয়ে বড় হলে এরকম অফার আসে। কিন্তু তুমি ঠিক থাকবে তুমি কখনো ঝরে পড়ে যাবে না। মায়ের কথা শুনে আমি অনেক সাহস পেলাম। আর আমার মা সব সময় আমাকে যেকোনো ব্যাপারে খুব সাহস দিত।
আমি প্রতিটি ব্যাপারে আমার মাকে সবকিছু খুলে বলতাম। মার সঙ্গে আমি বান্ধবীর মত চলতাম। হঠাৎ একদিন আমার সেই বান্ধবী ও তার সেই ভাইটি বাসায় এলো। মা তাদের জন্য খাবারের আয়োজন করলো। বা সুন্দরভাবে ছেলেটিকে বুঝিয়ে বলল আমার তো ছেলে নেই আমার নীলিমা আজ থেকে তোমার বোন। বাবা তুমি আসো মাঝেমধ্যে আমাদের বাসায় তোমার বোনকে দেখতে। তারপর আমার বান্ধবীও আমার পরীক্ষা শুরু হয়ে গেল।পরীক্ষা শেষে যে যার মত আর দেখা সাক্ষাৎ নেই।
কিন্তু শুনেছিলাম সেই ছেলেটি আমাকে জানি প্রচন্ড ভালোবাসতো।আমার জীবনের সবকিছু আপনাকে খুলে বললাম না কারণ আমার মায়ের মত আপনিও আমার বান্ধবী। অন্ততপক্ষে আপনি আমাকে বুঝবেন। কারণ আমি চাইনা আমাদের সংসারে কোন তৃতীয় পক্ষ এসে আমাদের সুখের সংসারটি ভেঙ্গে দিক।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।




