রেসিপি পোস্ট ||| মজাদার আমের আইসক্রিম ||| original recipe by @saymaakter.

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260604_154702_005.jpg




বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছে মজাদার একটি রেসিপি পোস্ট নিয়ে। সময়োপযোগী একটি রেসিপি। যে রেসিপিটি ছোট-বড় সকলের অনেক প্রিয়। তবে আমি মনে করি বাইরের খাবার গুলোর চেয়ে বাসায় যে কোন খাবার স্বাস্থ্যসম্মত যদি একটু কষ্ট করে আমরা সবাই নিজেদের শরীরের দিকে তাকিয়ে শরীর সুস্থ থাকার জন্য যে কোন খাবার বাসায় তৈরি করে খাই তাহলে আমরাও ভালো থাকবো আমাদের পরিবারও ভালো থাকবে। তবে মাঝেমধ্যে একটু বাইরের খাবারের প্রতি সবারই আকর্ষণ থাকে একটু খেয়ে তারপর সেই খাবারগুলো বাদ দিলে মন্দ হয় না এটা আমরা সবাই ভালো থাকবো। আর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানো বন্ধ হবে। বর্তমানে ফেসবুক ঢুকে অনেক কিছু দেখতে হচ্ছে। যার কারনে অনেক খাবারের প্রতি অরুচি এসে যাচ্ছে। তখন মনে হচ্ছে একটু কষ্ট করে নিজেই বাসায় তৈরি করে খায় এবং পরিবারকে খাওয়াই এতে করে আমি ভালো থাকবো আমার পরিবার ভালো থাকবো। চলনার কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে মজাদার আমের আইসক্রিম নিয়ে হাজির হয়েছি।
‎"মজাদার আমের আইসক্রিম" দিয়ে কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেয়া যাক।

‎# উপকরণসমূহঃ-

‎১। পাকা আম।
‎২।গুড়া দুধ।
‎৩।চিনি।
‎৪।ফুড কালার।
‎৫।হুইপ ক্রিম।

IMG_20260603_130736_745.jpgIMG_20260603_125504_481.jpg

IMG_20260603_125132_661.jpg

↩️প্রস্তুত প্রণালী↪️

🥣প্রথম ধাপ🥣

IMG_20260603_125109_096.jpg

‎প্রথমে পাকা আমগুলো টুকরো টুকরো করে কেটে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি ।
‎‎

🥣দ্বিতীয় ধাপ🥣

IMG_20260603_125115_651.jpg

‎এবার সেই আমগুলো ব্লেন্ড করে নিয়েছি।
‎‎

🥣তৃতীয় ধাপ🥣

IMG_20260603_125320_188.jpg

‎এবার একটি কাপে গুড়া দুধ পানি দিয়ে মিক্সড করে নিয়েছি।
‎‎

🥣চতুর্থ ধাপ🥣

IMG_20260603_125402_199.jpg

‎এবার মিক্সড করা গুড়া দুধগুলো ব্লেন্ড করা আমের সঙ্গে মিক্স করে নিয়েছি।
‎‎

🥣পঞ্চম ধাপ🥣

IMG_20260603_125440_082.jpg

‎এবার সেই আমে চিনি মিক্স করে নিয়েছি ।
‎‎

🥣ষষ্ঠ ধাপ🥣

IMG_20260603_125514_961.jpg

‎এবার ব্লেন্ড করা হুইপ ক্রিম আমে মিক্স করে নিয়েছি।
‎‎

🥣সপ্তম ধাপ🥣

IMG_20260603_125728_089.jpg

‎সামান্য দুই ফোঁটা ফুড কালার দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার আইসক্রিমের মিশ্রণটি।
‎‎

🥣অষ্টম ধাপ🥣

IMG_20260604_154652_686.jpg

IMG_20260603_130540_238.jpgIMG_20260603_130428_108.jpg

‎এবার আমের মিশ্রণটি একটি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন সকালে পারফেক্ট একটি আইসক্রিম হয়েছিল। সত্যিই যেটা কেনা আইসক্রিমের থেকে কম নয়। নিজের হাতের আইসক্রিমটা এতটা মজাদার হবে বিশ্বাস করতে পারিনি। আমের মজাদার আইসক্রিমের একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png