অনুভূতিমূলক পোস্ট ||| ঈদের দিনের অনুভূতি ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

hans-jewellery-61011_1280.jpg
source

আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আমার ব্লগগুলো পড়ে আপনাদের সু চিন্তিত মতামত দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের সুচিন্তিত মতামত গুলো পেয়ে ব্লগ লেখার আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। আজকে আমি হাজির হয়েছি অনুভূতিমূলক পোস্ট "ঈদের দিনের অনুভূতি" নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টে কি লিখেছি বা কি অনুভূতি ছিল তা দেখে নেওয়া যাক।

ঈদের দিন মানে অনেক আনন্দের এবং অনেক কষ্টের। এই দিনে বর্তমান সময়ের ঈদ এবং ছোট বেলার ঈদের অনেক স্মৃতি মনে পড়ে যে স্মৃতিগুলো অনেক সময় অনেক আনন্দিত করে এবং অনেক সময় অনেক ব্যথিত করে।তবে আজকের দিনের অনুভূতি আমার ছিল একটু ব্যতিক্রম কারণ সম্পূর্ণটা দিন নিয়েছিল আমার জন্য অনেক মজার এবং আনন্দদায়ক।ছোটবেলায় সব সময় বিভিন্ন আনন্দঘন পরিবেশে ঘোরাফেরা করতাম এবং মন চাই তো সে ধরনের খাবার খাওয়ার চেষ্টা করতাম,না ছিল কোন কষ্ট, না ছিল কোন কাজের প্রেসার বা কোন দায়িত্ববোধ।

তবে এখন তো একটু ব্যতিক্রম কারণ নিজের সংসার, পরিবারকে সময় দেওয়া এবং নিজের পরিবারের জন্য কিছু প্রেসার এবং দায়িত্ববোধ তো আছেই আর সেই দায়িত্ববোধ গুলো সম্পূর্ণ না করা পর্যন্ত দেখা যায় একটি পেশাল সব সময় অনুভব হয় আর এই অনুভব করাই তাই তো স্বাভাবিক।তবে ছোটবেলায় সবচেয়ে মজার বিষয়টি ছিল বিভিন্ন আত্মীয়স্বজনের কাছ থেকে সালামি পাওয়াটা কারণ তা ছিল সবচেয়ে বেশি আনন্দের এবং উৎসাহের বিষয়।

আজকে যখন পরিবার পরিজন ঠিক রেখে, সেই সালামীর বিষয়টি ঘুরেফিরে চলে আসে এবং না চাইতেই সেই সালামি পেয়ে যাই। তখন তো আনন্দে আত্মহারা বিষয়টি এত বেশি আনন্দ এবং উৎসাহিত করেছে যে ছোটবেলার আনন্দকেও হার মানিয়ে ফেলেছে। আর এ ধরনের ছোট ছোট বিষয় অনেক বড় আনন্দ দেয় এবং উৎসাহিত করে তাই কোন বিষয়কেই ছোট ভাবা ঠিক না।

আজকের মত এখানেই শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png