অনুভুতিমুলক পোস্ট ||| ভালো থাকবো সবাই মিলে ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিক্রম করছেন।আমিও আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় ও মহান আল্লাহ তায়ালার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।
আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। জানি আমার ব্লগগুলো পড়তে এবং দেখতে বেশ ভালো লাগে কারণ আপনাদের মতামত গুলো পড়লে তা বুঝতে পারি। আজকে আমি আপনাদের মাঝে অনুভূতিমূলক পোস্ট নিয়ে হাজির হয়ছি। চলুন আর কথা না বাড়ি আজকের পোস্টে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
বর্তমান সমাজ ব্যবস্থা এমনভাবে পরিচালিত হচ্ছে যে, আমরা সবাই ভালো কিছু প্রদর্শন করার চেষ্টা করি সেটি হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সমাজব্যবস্থায় কিন্তু বাস্তবতা হলো ঠিকতার উল্টোটা যা আমাদের ভিতরে বিরাজমান। আমরা সব সময় উপস্থাপন করি যে আমরা সমাজের নির্ণয় আয়সম্পূর্ণ লোকজনদের জন্য সবকিছু দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে যাচ্ছি কিন্তু বাস্তবতা হলো তাদের ভালো কিছু তো পরের কথা তাদের স্বাভাবিক জীবন যাপন করতে যে বিষয়গুলো প্রয়োজন সে বিষয়গুলোতেও আমরা বাধা প্রদান করছি।
আবার আমরা কথায় কথায় বিভিন্ন মহলে বা বিভিন্ন স্থানে তাদেরকেই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি কিন্তু আসলে তাদের আমরা বিন্দুমাত্র ভালো করার চেষ্টা করি না, আমরা চেষ্টা করি নিজেকে কিভাবে বড় করব, নিজের আধিপত্য কিভাবে বিস্তার লাভ করাব।
আর এই আমাদের আধিপত্য এবং লাভবান হওয়ার বিষয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বারবার সমাজের এই নিম্ন আয় সম্পূর্ণ লোকদেরকে ব্যবহার করছি এবং তাদেরকে হাজার বার বিক্রি করছি।
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যাদেরকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে নিজেকে ওপরে উঠানোর চেষ্টা করছি আসলে আমরা কি উপরে উঠতে পারছি। এমনভাবে ভেঙে পড়ছি যে তাদের থেকে অনেক নিচে আমরা পড়ে যাচ্ছি কিন্তু এই বিষয়টি আমরা সবাই চিন্তা বা চিন্তা করার চেষ্টাও করি না।
তাই সবার কাছে একটি অনুরোধ, আমরা কখনো কাউকে ব্যবহার করে বা কাউকে বিপদে ফেলে নিজে ভালো থাকার চেষ্টা না করাই ভালো। এতে দেখা যায় মহান আল্লাহ তা'আলা আমাদেরকে ভালো রাখেন না। তাই সবাই মিলে ভাল থাকবো, সবাইকে নিয়ে বেঁচে থাকবো,সকলের উপকার করবো, এটাই হক আমাদের সকলের মনের অভিপ্রায়।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।




