আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৬


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

অন্ধকারের মাঝে আমি খুঁজি
জোসনা রাতের নির্মল রূপ,
আলোর মাঝে আমি খুঁজি
তোমার মুগ্ধ করা স্বরূপ।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

সময়ের সাথে সাথে আমাদের মনের অবস্থা যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি হৃদয়ের আকাংখাগুলোও চঞ্চল হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আঁধারের মাঝে আমি খুঁজি
ছোট্ট আলোর বিন্দু,
চাঁদনী রাতে আমি খুঁজি
রুপালি জলের সিন্ধু।
জোস্না রাতের স্নিগ্ধ হাওয়া
তোমার মুগ্ধ চোখের মায়া।।

 last year 

রিমঝিম বৃষ্টির মাঝে খুঁজি আমি
রৌদ্রছায়ার তোমার ছোঁয়া
নিস্তব্ধ নীরবতার গভীর তলে
শুনে যাই হৃদয়ের ব্যথার ছায়া।

শূন্যতার এই বিস্তার অন্তরে
তোমার স্মৃতির জোনাকি জ্বলে।
স্বপ্ন জড়ানো মায়াই ভোরের মাঝে
তোমার ঠোঁটের হাসি মনকে তোলপাড় করে।

 last year 

নিঃসঙ্গ রাতে চাঁদের আলো,
তোমার স্মৃতি জাগায় ভালো,
নির্জন পথের ধুলোবালি,
তোমার ছোঁয়ায় হয় আলি।

হৃদয় জুড়ে নিঃশব্দ ব্যথা,
তবুও জেগে রয় এক আশা,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
নতুন ভোরে জীবন আঁকি।

 last year 

নিস্তব্ধতার মাঝে খুঁজি আমি
তোমার বলা নিঃশব্দ কথা,
হাওয়ার সুরে শুনি যেন
ভেসে আসে হৃদয়ের ব্যথা।

স্বপ্নের ভিড়ে খুঁজি তোমায়
ঘুম ভাঙা প্রতিটি প্রহরে,
আকাশের তারা বলে যেন
তুমি রয়েছো মনের ঘরে।

 last year 

অমাবস্যার আধারে খুঁজি
আলোর নিশাময় তরী।
ব্যস্ততার শহরে খুঁজে ফিরি
তোমারি সৌন্দর্য ঘেরা মুখ খানি।
রূপ লাবণ্যময় মুখ খানি তোমার
যার পানে ফিরে আসি বার বার।

 last year 

অন্ধকারের মাঝে আমি খুঁজি
জোসনা রাতের নির্মল রূপ,
আলোর মাঝে আমি খুঁজি
তোমার মুগ্ধ করা স্বরূপ।

তোমার হাসিতে পাই যে আলো,
যা মুছে দেয় সব আধার কালো,
তোমার স্পর্শে জেগে উঠে
ভালোবাসার নিঃশব্দ আবেশ।

 last year 

বৃষ্টির ফোঁটার মাঝে আমি খুঁজি
তোমার চোখের অশ্রুর ছায়া,
রোদের ঝলকে আমি দেখি
সেই পুরোনো হাসির অভিমুখ।

 last year 

চারিদিক নিশ্চুপ পরিপূর্ণ মেঘে ঢাকা
আমার এ পৃথিবী,
তোমাকে ছাড়া বড়ই একা,
ভাবনাগুলো এলোমেলো
শূন্যতা জীবন এলো
পূর্ণতা তখন পাই,
তোমার মাঝে যখন হারিয়ে যাই।

 last year 

অদৃশ্য টানে হৃদয় ডাকে
ছায়ার ভেতর খুঁজি আলো,
স্বপ্নেরা সব সময়ের স্রোতে
বদলায় ধরা ও না-ধরা চাও।

কখনো হাসি, কখনো কান্না
চঞ্চলতা মনেই বাসা,
তবুও একরাশ নিঃশব্দ চাওয়া
রেখে যায় গভীর ভালোবাসা।

 last year 

বিরহের মাঝে আমি খুঁজি
ভালোবাসার স্নিগ্ধ পরশ
অপেক্ষার মাঝে আমি খুঁজি
কাছে পাওয়ার শুভক্ষন।