এবিবি ফান প্রশ্ন- ৩৭৭ || Chicken Burger এ যদি Chicken থাকে, তাহলে Hotdog এ কেন Dog থাকে না?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

Chicken Burger এ যদি Chicken থাকে, তাহলে Hotdog এ কেন Dog থাকে না?

প্রশ্নকারীঃ

@bijoy1

প্রশ্নকারীর অভিমতঃ

এই প্রশ্ন যখন মাথায় আসলো তখন আসলেই চিন্তায় পড়ে গেলাম। নামকরণ করা হয় কিভাবে এই খাবারের তা বুঝতেই পারলাম না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

সেটাই তো কথা Hotdog এ কেন Dog থাকে না। আরে মুরগির বাচ্চাগুলোতো কিচিরমিচির করে ডাকে। যা কিনা মানুষের সাথে কিছু মানান সই। আর dog তো গেউ গেউ করে ডাকে। তাই ব্যবসায়ীরা চায় না যে কোন গার্ল ফ্রেন্ড বা স্ত্রী তার প্রিয় মানুষের সাথে Dog এর মত গেউ গেউ করুক। তাইতো Hotdog এ dog থাকে না।

 2 years ago 

খুব মজা পেলাম আপনার সুন্দর মন্তব্য পড়ে। 😆😆

 2 years ago 

আপনার কথা ঠিক আছে আপু 😁।

 2 years ago 

Chicken Burger এ যদি Chicken থাকে, তাহলে Hotdog এ কেন Dog থাকে না?

সবই গুজব রে ভাই! হট ডগে কুকুরের মাংস থাকেই। কিন্তু খাওয়ার সময় সেটা বুঝা যায় না। তাইতো এখন রাস্তা ঘাটে কুকুর তেমন একটা দেখা যায় না 😂😂। ছোটবেলায় তো হট ডগ বিক্রি করতে দেখতাম না,তাই ছোটবেলায় দেখতাম কুকুরেরা রাস্তা ঘাটের সাইডে দাঁড়িয়ে প্রায়ই মিটিং করতো🤣🤣।

 2 years ago 

নামের সাথে কাজের মিল রেখেছে তারা।😆

 2 years ago 

রেসলিং লিখতে প্রথমে যেমন W থাকে, কিন্তু W এর নাম গন্ধ ও রেসলিং উচ্চারণে পাওয়া যায় না, আমার মনে হয় W গায়ের জোর খাটিয়ে রেসলিং এর প্রথমে বসে আছে, তেমনি Hot Dog এর মধ্যে Dog গায়ের জোর খাটিয়ে ঢুকে
পড়েছে। নাম ছাড়া Dog এর কোন ভূমিকা এখানে নেই।

 2 years ago 

Psychology এর P এর মতো। অনেক শক্তি সবার।

 2 years ago 

সেকি এতো সহজ প্রশ্ন। হটডগ খেয়েছেন তো? ভেতরের লম্বা সসেজখানা ঠিক কুকুরের ঠ্যাং এর মত দেখতে হয় না? তো একদিন এক সাহেব এটি খেয়ে দোকানদারকে জিগাইলেন, "ইস ইট হগ ডগ?" ব্যাস। সেই থেকেই হটডগ। 🤣🤣🤣

 2 years ago 

তাই নাকি😆😆

 2 years ago 

Chicken Burger এ যদি Chicken থাকে, তাহলে Hotdog এ কেন Dog থাকে না?

ভাইরে একটা প্রবাদ আছে, “যা রটে তার কিছু হলেও ঘটে” Hotdog নামতো আর এমনি এমনি দেয়নি। যেহেতো Hotdog নাম দিয়েছে, Dog কিছু না কিছু আছে। তাই তারাতারি Hotdog খাওয়া বন্ধ করেন,হে হে হে।🤪

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া যা রটে তা কিছু হলেও বটে। কপালে যে কি আছে সেটাই ভাবছি। ভাগ্যিস এসব খাবার দাবার খাই না।

 2 years ago 

আপনি তো রেস্টুরেন্টের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন।😆

 2 years ago 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন 😁😧।

 2 years ago 

Chicken Burger এ যদি Chicken থাকে, তাহলে Hotdog এ কেন Dog থাকে না?

ডগ এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে হট ডগে আগে ডগ থাকতো । পরে যখন দেখা যায় ডগের পরিমাণ কমে যাচ্ছে, তারপর থেকে এর মধ্যে আর ডগ দেওয়া হয় না কিন্তু সেই নামটা এখনও থেকে গেছে।

 2 years ago 

ডগ দিতে দিতে এর পরিমাণ কমিয়ে ফেলেছে তারা।

 2 years ago 

আসলে Hotdog এ Dog থাকে কিন্তু সেটা লুকায়িত অবস্থায়।বাইরের কিছু দেশগুলোতে সচরাচর কুকুরের মাংস খেতে দেখা যায় তারা অভ্যস্ত। কিন্তু এখানে কুকুরের মাংস ব্যবসার জন্য দিলেও সেটা মুখে বলে না কারন হুজুগে বাঙালি আবার কি করে বসবে তার ঠিক নেই।কথায় আছে ---নামে নয় , কাজে পরিচয়।কিন্তু বাঙালিদের জন্য উল্টো কাজে নয়,নামে পরিচয়।তাইতো Hotdog এর নাম হয়েছে।।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া, সুন্দর প্রশ্নের জন্য।

ডগের স্বভাবই হচ্ছে অহেতুক শব্দদূষণ করা; তাই যদি হটডগ 🌭 -এ ডগ থাকত তাহলে ঘেউ ঘেউ করে উঠার সম্ভাবনাও থাকত, ফলে রেস্টুরেন্টের সব কাস্টমার ভয়ে পালাত!😂

 2 years ago 

"Hotdog" শব্দের উৎপত্তির পেছনে বেশ কিছু মজার ইতিহাস রয়েছে। মূলত, "hotdog" একটি সসেজের জন্য ব্যবহৃত হয়, যা রুটি দিয়ে পরিবেশন করা হয়। এটি "dog" নামে পরিচিত হওয়ার কারণ এর সাথে কোনো কুকুরের সম্পর্ক নেই।

"Hotdog" শব্দটি প্রথম দিকে "dachshund sausage" বা "frankfurter" নামে পরিচিত ছিল। "Dachshund" হলো জার্মানিতে জনপ্রিয় একটি কুকুরের প্রজাতি, যার শরীর দীর্ঘ এবং পাতলা, যা সসেজের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ। কথিত আছে যে, আমেরিকায় এই সসেজগুলো "hot dachshund" নামে পরিচিতি পেতে শুরু করে, এবং পরে এটি "hotdog" নামে রূপান্তরিত হয়।

সুতরাং, "hotdog" শব্দে "dog" থাকলেও, এটি কেবল নামের একটি রূপান্তর এবং এর সাথে কোনো কুকুরের সংযোগ নেই।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি এবং আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম যা আগে কখনোই জানা ছিল না।

 2 years ago 

বিষয়টা তো সেটা জানারই কথা। চিকেন বার্গারে যদি চিকেন থাকে তাহলে হট ডগে কি থাকে সেটা তো আমি নিজেও বুঝিনা। সেই জন্য হট ডগ খেতে আমার একদম পছন্দ না হি হি হি😄😄। আমার মনে হয় তাহলে হটডগের ভিতরেই ডগ দেওয়া থাকে হা হা হা। আশা করি হটডগ খাওয়া বন্ধ করবে সবাই😜🤣।

 2 years ago 

আমিও আশা করি😆😆