এবিবি ফান প্রশ্ন- ৩৩৬ | গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার উপায় কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার উপায় কি?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার উপায় যদি জানতাম তাহলে কি আর প্রশ্ন করতাম!! মাথায় এমনি গরম হয়ে যাচ্ছে!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার উপায় কি?

ভাই শুনলাম কলিকাতা হারবাল নাকি গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার জন্য নতুন ফাইল বের করেছে। পুরো গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার জন্য ১ টা ফাইল নাকি যথেষ্ট 😂😂। ভাই একবার ট্রাই করে দেখুন তো,কাজ হলে আমাদেরকে বলবেন 🤣🤣।

 2 years ago 

হাহাহা ভাই শুনে বেশ মজা লাগলো কলকাতা হারবাল এমন কোন জিনিস নাই যে বের করে না। 🤣🤣🤣🤣

 2 years ago 

গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার দুটো উপায় আছে। প্রথমত, যাদের বাড়িতে বউ আছে তাদের বুঝিয়ে শুনিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে গরমের কয়দিন। আর যাদের গার্লফ্রেন্ড আছে তাদের ব্লক করে দিতে হবে যতদিন না ঠান্ডা পড়ছে ততদিন। তাহলে মন মেজাজ ভালো হয়ে যাবে আর এমনিতেই মাথা ঠান্ডা থাকবে। তবে যাদের এই দুটোর কোনটাই নেই তারা মাথায় বরফ দিয়ে বসে থাকলেই হবে। হিহি..☃️☃️🧊🧊

 2 years ago 

আপনার প্রশ্ন শুনেই আমার শরীরে ঘাম চলে আসছে। কি যে একটা অবস্থা ভাই 😁। মাথা ঠান্ডা রাখার সহজ ওয়ে হচ্ছে, নিজের মনকে বুঝানো আমার কিছু হয়নি। গরম বলতে কিছুই নেই!!

 2 years ago 

আসলেই ভাই নিজেদের মনকে এভাবেই বুঝাতে হবে যে, না গরম বলতে আসলে কিছুই নেই 😍

 2 years ago 

আমার মতে গরমের দিনে মাথা ঠান্ডা রাখার একমাত্র উপায় হলো একেবারে টাকলা হয়ে মাথায় তেল দিয়ে মাথাটাকে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখা । এর থেকে ভালো বুদ্ধি আর দিতে পারলাম না সরি।

 2 years ago 

হাহাহা, দারুন লাগলো।

 2 years ago 

হাহাহা হাসতে হাসতে একদম শেষ হয়ে গেলাম আপু। ফ্রিজের ভেতরে এভাবে মাথা রেখে দিলে আইসক্রিম হয়ে যাবে। 😁😁

 2 years ago 

ভাইয়া এটা তো আপনার জন্য খুবই সহজ উপায়, টুম্পার বাড়িতে গিয়ে টুম্পার ব্যবহার করা তাল পাখা দিয়ে,টুম্পার নিজ হাতের পাখা ঘুরানোর বাতাস গ্রহণ করলে এমনিতেই আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে।😁😁😁

 2 years ago 

গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার উপায় কি?

সারাদিন আইস ব্যাগ মাথায় নিয়ে ঘুরতে হবে।

 2 years ago 

গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার একটিই উপায় সেটা হচ্ছে--মাথায় এসি সেটিং করতে হবে।বরফ রাখলে সেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু কারেন্টের সঙ্গে মিনি এসি থাকলে আর মাথা গরম হয়ে যাবে না তবে টাকলা হলে আমি দায়ী নই। 🤭 🤭

 2 years ago 

গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার উপায় কি?

মাথা যদি বেশি গরম হয়, তাহলে তো আমি একটাই আইডিয়া দিতে পারব। সেটা হচ্ছে গরুর গোবরের পানির সাথে কয়েকটা বরফের টুকরো ভালোভাবে মিক্স করে, কিছুক্ষণ পরপর সেই পানি দিয়ে মাথা ধোবেন। দেখবেন একেবারে মাথা ঠান্ডা থাকবে সব সময় 😁😁। এর থেকে ভালো আইডিয়া আছে বলে মনে হয় না আমার 🤭।

 2 years ago 

গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখার উপায় কি?

আমার তো মনে হয় তাহলে ডিপ ফ্রিজ মাথায় বেঁধে তারপরে থাকতে হবে, তাহলেই মাথা ঠান্ডা থাকবে। মাথা গরম হওয়ার আগেই ঠান্ডা হয়ে যাবে। এর থেকে ভালো কিছু হতেই পারে না।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই ডিপ ফ্রিজ মাথায় সবসময় বেঁধে রাখতে হবে তাহলে ঠান্ডা থাকবে মাথা।

 2 years ago (edited)

পুকুরে নেমে কচুরিপানার নিচে ডুব দিয়ে থাকতে হবে। যখন গরম কমবে তখন ওঠে আসতে হবে। তাছাড়া আর কোন উপায় নেই। 😜

 2 years ago 

গড়মে পুকুরের পানি তো আরো গড়ম।

 2 years ago 

যে পুকুরে কচুরিপানা থাকে সেই পুকুরের পানি ঠান্ডা হয়।

 2 years ago 

বাহ্ বন্ধু তোমার আইডিয়াটা তো বেশ দারুন।