এবিবি ফান প্রশ্ন-৫৮৯ |আপনার বিছানার নিচে হঠাৎ যদি একটা ব্যাগ ভর্তি ...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনার বিছানার নিচে হঠাৎ যদি একটা ব্যাগ ভর্তি টাকা পান, তাহলে আপনি কী করবেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

কি আর করবো!রেস্টুরেন্টে যাবো!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আগে টাকা গুলো গুনবো তার হিসাব করব কোথায় কত টাকা খরচ করব। তবে হ্যাঁ যা টাকা থাকবে তার তিন ভাগের এক ভাগ দান করে দিব যেন কিছুটা হালাল মনে হয়।

 last year 

তখন আর কি করবো!বিছানার নিচে ব্যাগ ভর্তি টাকা থাকলে ঝুঁকি আছে।তাই একটা সুই আর সুতা নিয়ে বসবো তারপর টাকাগুলো সব আমার বালিশের মধ্যে ভরে নেব।তারপর নিশ্চিন্ত মনে ঘুমাবো টাকার বালিশের উপর মাথা রেখে।☺️☺️

 last year 

তাই করতে হবে যাতে করে টাকা হারানোর কোনো রিস্ক থাকবেনা।

 last year 

হি হি,☺️☺️.

 last year 

ঘুম ভাঙ্গলে দেখবেন শুধু বালিশের তুলাই পড়ে আছে।

 last year 

☺️☺️,আর ওটা কি স্বপ্ন ছিল।

 last year 

বাস্তবে এটা একেবারে অসম্ভব। স্বপ্নে যদি কখনও আমার বিছানার নিচে ব্যাগ ভরা টাকা পাই তাহলে আমি আমার বাংলা ব্লগের সকল স্তরের ফাউন্ডার, কো ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকলে নিয়ে এক সপ্তাহের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে জাহাজে করে ঘুরে বেড়াবো। আর সেই স্বপ্নে সুখ টুকু সারা জীবন নিজের মনে রেখে দিবো। হি হি হি। স্বপ্নের টাকা স্বপ্নেই শেষ।

 last year 

আপনার বিছানার নিচে হঠাৎ যদি একটা ব্যাগ ভর্তি টাকা পান, তাহলে আপনি কী করবেন?

তেমন কিছু করতাম না টাকাগুলো দেখে শুনে আবার খাটের নিচে রেখে দিয়ে ঘুমিয়ে পড়তাম 😁🤣।

 last year 

আপনার বিছানার নিচে হঠাৎ যদি একটা ব্যাগ ভর্তি টাকা পান, তাহলে আপনি কী করবেন?

ব্যাগ ভর্তি টাকা পাওয়ার কথা মনে মনে ভাবি তবে কখনো তা সত্যি হয় নি। যদি সত্যি হয় তাহলে প্রথমে এক্স গার্লফ্রেন্ডের মুখে গিয়ে কিছু টাকা ছুঁড়ে দিয়ে আসবো। যে আমাকে টাকা না থাকার কারণে ছেড়ে চলে গিয়েছে।😁😁 আর কিছু টাকা কাছের বন্ধু বান্ধব আত্মীয়-স্বজনদের মুখে উপর ছুঁড়ে দিয়ে আসবো যারা টাকার না থাকার জন্য আমার থেকে দূর থেকে বহুদূরে সরে গিয়েছে। তারপর আমি টাকার অর্ধেক অংশ যারা আমার মতো টাকার জন্য জীবনের অনেক আয়োজনে হেরে গিয়েছে তাদেরকে দিয়ে দিবো আর টাকা অবশিষ্ট অংশ দিয়ে এই পৃথিবীর প্রকৃতির সৌন্দর্য সমূহ দেখার জন্য বের হবো।

 last year 

আপনার বিছানার নিচে হঠাৎ যদি একটা ব্যাগ ভর্তি টাকা পান, তাহলে আপনি কী করবেন?

আমি ভাববো ওরে বাপরে! বিছানাটা ঠিক আছে তো? নাকি টাকা ছাড়াও অদ্ভুত কোনো জিনিস লুকিয়ে আছে?🤣🤣

 last year 

টাকা দেখে প্রথম কাজ
গুগলে সার্চ করবো
বিছানার নিচে হঠাৎ কোটিপতি হওয়া এটি কি আইনত বৈধ?

 last year 

আপনার বিছানার নিচে হঠাৎ যদি একটা ব্যাগ ভর্তি টাকা পান, তাহলে আপনি কী করবেন?

আমি তো তখনই টাকাগুলো নিয়ে এক জায়গায় চুপ করে বসে গোনা শুরু করতাম 🤑🤣। তখন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার প্ল্যান করতাম🤗।

 last year 

স্বপ্ন মনে করে আবার ঘুমিয়ে যাবো। ব্যাগ ভর্তি টাকা পাওয়ার স্বপ্ন দেখাও বিলাসিতা। 😆

 last year 

এটা আমারও মনে হয়।

 last year 

সারা মাস কাজ করে ঠিক ভাবে সেলারি পায় না, আর হঠাৎ করে বিছানার নিছে ব্যাগ ভর্তি টাকা পাওয়ার চিন্তা কেমনে করি,হে হে হে। তবে শ্বশুর যদি বড়লোক হয় তাহলে সম্ভব, হা হা হা।😂

 last year 

হা হা হা,এমন শশুর কোথায় পাওয়া যাবে ভাইয়া? আমিও জানতে চাই😄😄।