এবিবি ফান প্রশ্ন- ৫৭৭|| পিরিতি যদি কাঁঠালের আঠা হয় - ব্রেকআপ তাহলে কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

পিরিতি যদি কাঁঠালের আঠা হয় - ব্রেকআপ তাহলে কি?

প্রশ্নকারীঃ

@narocky71

প্রশ্নকারীর অভিমতঃ

মতামত : আমার মনে হয় সরিষার তেল 😂🤣🤣

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

পিরিত যদি কাঁঠালের আঠা হয় তাহলে ব্রেকআপ হচ্ছে সরিষার তেল। সাধারণত গ্রামে কাঁঠালের আঠা সরিষার তেল দিয়েই ছাড়ানো হয় সেক্ষেত্রে বলা যায় যে ব্রেকআপ সরিষার তেল।

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই।

 last year 

পিরিতি যদি কাঁঠালের আঠা হয় - ব্রেকআপ তাহলে কি?

**ব্রেকআপ হলো সেই কাঁঠালের বিচি গিলে ফেলা না হজম হয়, না বাইরে ফেলা যায়😅😂😂।

** ব্রেকআপ হইলো সেই কাঁঠাল গাছ কাটা কিন্তু মাঝে মাঝে গাছের শুকনো পাতা সামনে এসে পড়া। সম্পর্ক শেষ, তবুও স্মৃতি যায় না ভুলা😂😅😂😂।

** ব্রেকআপ হলো পিরিতের কাঁঠালের আঠা উঠানোর কেরোসিন তেল। যার অতি ঘর্ষণের ফলে আগুন লেগে জীবনটা শেষ হয়😂💔💘💘।

 last year 

পিরিতি যদি কাঁঠালের আটা হয় তাহলে ব্রেকআপ কাঁঠালের বিচি। কেননা প্রেম করলে একদিন না একদিন ব্রেকআপ হবেই ঠিক তেমনি কাঁঠালের আঠা যদি হাতে লাগে তখন ইচ্ছা করে বিচি ফেলে আবার কি করব ওটাও খেয়ে ফেলি আঠাতো হাতে লেগেই গেছে।

 last year 

পিরিতি কাঁঠালের আঠার মতো।কারণ কাঁঠালের আঠা লাগলে তবুও তেল দিয়ে ছাড়ানো যায়।কিন্তু ব্রেকআপ হলো গ্লু গামের মতো। কারণ গ্লু গাম লাগলে ছাড়াতে গেলে আমাদের ক্ষত বিক্ষত হতে হয়🤣🤣🤣।

 last year 

বাস্তব কথা বলেছেন আপু।

 last year 

পিরিতি যদি কাঁঠালের আঠা হয়,
তাহলে ব্রেকআপ হইলো—সেই আঠা ছাড়াতে গিয়ে পুরো মাথার চুল পড়ে টাক হয়ে যাওয়া।😩🪮🤯
ভালোবাসা গেল, চুলও গেল… এখন শুধু ক্যাপ পরে ঘুরা ঘুরি আর ভাবনার বিষয় , "আঠা লাগাই ছিলাম , নাকি জীবন " । 🤣🙆‍♂️

 last year 

তখন টাক মাথা নিয়ে ঘুরতে হতো।

 last year 

জি আপু, অতি পিরিতে মাথার চুল উঠে যায়।

 last year 

প্রেম করেছিলাম কাঁঠালের কোয়ার লোভে,
ব্রেকআপের পর বুঝলাম ভেতরে শুধু বীজ আর আঁঠা😃🤣।

 last year 

ভাই আপনার অভিজ্ঞতা সেই লেভেলের রয়েছে 😄😁😁।

 last year 

পিরিতি যদি কাঁঠালের আঠা হয় ব্রেকআপ তাহলে অ্যালকোহল।কাপড়ে ঘষা অ্যালকোহল দিয়েই কাঁঠালের আঠা তুলে ফেলা যাবে।

 last year 

পিরিতি যদি কাঁঠালের আঠা হয় - ব্রেকআপ তাহলে কি?

ব্রেকআপ হলো জামা থেকে কাঁঠালের আঠা ছাড়াতে গিয়ে জামাটাই ছিঁড়ে ফেলা 🤣🤣।

 last year 

ব্রেকআপ হইলো – সেই সময়, যখন কাঁঠাল খেয়ে হাত ধুতে যান, আর দেখেন – পানির লাইনও নাই!" 😂

 last year 

হা হা হা 🤣🤣। এটা বেশ ভালোই বলেছেন।

 last year 

দারুন বলেছেন ভাই।

 last year 

পিরিতি যদি কাঁঠালের আঠা হয় - ব্রেকআপ তাহলে কি?

পিরিতি কাঁঠালের আঠা হলে ব্রেকআপ হলো—কাঁঠালের বিচি! একটু কষ্ট করে ফেলে দিতে হয়... কিন্তু মাঝে মাঝে মনে পরে, 'ওইটা দিয়ে তরকারি হলে না?