এবিবি ফান প্রশ্ন-৫৮২ | ঘুমোতে গেলেই কেন মশা গান গাইতে শুরু করে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ঘুমোতে গেলেই কেন মশা গান গাইতে শুরু করে?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

কারণ মশারা জানে আমরা কখন ঘুমাতে যাই। কখন গাই গাইলে আমাদেরকে ডিস্টার্ব করা যায়। এটা তারা বংশ পরম্পরা থেকে শিক্ষা গ্রহণ করেছে, হাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

মশাদের কোনো Netflix নেই, কোনো ঘুম নেই ওরা তো অলটাইম single তাই কানের কাছে গান গেয়ে প্রেমের প্রস্তাব পাঠানোর চেষ্টা করে।

 last year 

হা হা হা 🤣 🤣🤣। এটা কিন্তু অসাধারণ একটা কথা ছিল।

 last year 

ঘুমোতে গেলেই কেন মশা গান গাইতে শুরু করে?

আমরা যখন ঘুমাই, তখন মশারা ভাবে, আজকের গান উৎসর্গ করছি ঘুমিয়ে থাকা আমাদের প্রিয় দর্শককে—‘ভোঁ... ভোঁ... ভালোবাসা ২.০’ 🤣🤣।

 last year 

কারণ মশা জানে,কুম্ভকর্ণগুলি ঘুমিয়ে গেলেই আমার খাবার রেডি।তাই এখন গান গাইবো আর ইচ্ছেমতো রক্ত শুষে নেব।ঘুমোতে গেলেই এইজন্য মশা গান গাইতে শুরু করে।।

 last year 

মনের সুখে গান গাওয়া শুরু করে তাহলে।

 last year 

হুম, একদম।

 last year 

এজন্য মশার গান না শুনতে হলে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। নয়তো মশা এসে প্রতিবারই কানে কানে গান শুনিয়ে যাবে! শান্তিতে ঘুমানোও যাবে না তখন।

 last year 

ঘুমোতে গেলেই মশা গান গাইতে শুরু করে , কারণ ওরা মনে করে, আমরা ঘুমোতে গেলে ওদের “লাইভ কনসার্ট” শুরু করার পারফেক্ট টাইম। 😴🎶 দিনে তো ব্যস্ত থাকি, কেউ শোনে না।তাই বলে মশারা মনে করে তারা রাতের রাজা।ঘুমের ঠিক আগে এসে কানে ফিসফিস করে।
“লেট মি সিঙ্গ ইউ আ লালাবাই... উঁউঁউঁউঁউঁ…” 😆🤣

 last year 

আপনার শেষের লেখা পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে 🥴

 last year 

প্রত্যেক প্রাণি যখন সেই খাবারের সুবর্ণ সুযোগের সন্ধান পায় তখন সে মনের খুশিতে আনন্দ প্রকাশ করে। মানুষ যখন ঘুমাতে যায় মশা মনের খুশিতে আনন্দ প্রকাশ করে। কারণ মানুষ ঘুমাতে গেলে মশা আনলিমিটেড যতোক্ষণ ইচ্ছে ততোক্ষণ রক্ত চুষে নিয়ে পেট ভরাতে পারবে। সেই কারণে মানুষ ঘুমাতে গেলে মশা গান গায়।

  • মশা গানের সুরে সুরে মানুষকে বলতে চাই। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তোমার রক্ত চুষে খাবো, তোমার রক্ত চুষে খাবো --।
 last year 

ঘুমোতে গেলেই কেন মশা গান গাইতে শুরু করে?

মানুষ যেমন সুযোগে সৎ ব্যবহার করে থাকে, ঠিক তেমনি মশাও করার চেষ্টা করে🤓😄। কারণ তারা যখনই রক্ত খেতে যায়, তখনই আমরা ডিস্টার্ব ফিল করি। আর তাদের মেরে ফেলি। এজন্য আমরা ঘুমাতে গেলে তারা কানের কাছে এসে গান শুনিয়ে ঘুমাতে দেয় না😴🥴।

 last year 

মশা আমাদেরকে গান গেয়ে ঘুম পারাতে পছন্দ করে,হা হা হা।😆

 last year 

মশা গান গেয়ে হিপনোটাইস করে ,যাতে মনের সুখে মানুষের রক্ত শুষে নিতে পারে।

 last year 

ঘুমোতে গেলেই কেন মশা গান গাইতে শুরু করে?

মশা ভাবে গান শোনালে হয়তো বিনা পরিশ্রমে রক্ত খাওয়ার পারমিশন পাবে 🤣😆।