এবিবি ফান প্রশ্ন- ৪৩৯ | দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

প্রশ্নকারীঃ

@bijoy1

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে আমরা যখন কোন গোপন কথা বলি তখন দেয়ালেরও কান আছে এরকম কিছু একটি কথা আমরা বলে থাকি৷ তবে এত টেনশন করার কি দরকার। দেয়ালের শুধু কান আছে, তবে মুখ নেই৷ সে তো আর কাউকে বলতে পারবেনা। সে শুধুমাত্র শুনতেই পাবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuxpyVgyWD4umDqVsAAVk5KAoa88GdG3FYbewvzyUiCsbptcQSdE41ogG2Tb1...Cj2Mnk7Y3hrk3PsQUEUpm2FCBc4DVTbWMwmxRKiGDt6LJGp4gL3MTQe7Lcj1Pwf2HSKS3MoHu8pVJ7f7BSfttQdCxDne5kgxLAsHnzyngPTRTsM121ZHG9j47p.png

Sort:  
 2 years ago 

আমার তো মনে হয় দেয়ালেরও কানের সাথে মুখ আছে। আমরা বলার সময় শুধু কানের কথাই বলি আর মুখের কথা বলি না। আর যদি দেয়ালের মুখ নাই থাকতো তাহলে আমরা দেয়াল কে এত ভয় পাই কেন? ভয় পাই কারন দেয়াল আবার কখন গোপন কথা ফাঁস করে দেয়।হিহি হি।

 2 years ago 

একেবারে যুক্তিসঙ্গত কথা আপু।

 2 years ago 

আমার তো তাই মনে হয় আপু দেয়ালের মুখও আছে। না হলে গোপন কথা অন্য লোকে জানে কি করে।

 2 years ago 

হয়তো আপনার সবগুলো কথা শুনে রাখছে, যাতে করে ভবিষ্যতে একসাথে সব কিছু বলে দিতে পারে।

 2 years ago 

কারন দেয়ালের কান ও মুখ কোনোটাই নেই।তবে দেয়ালের ওপাশে কান পেতে শোনা মানুষের কান ও মুখ ঠিকই আছে।তাইতো বোম ফাটার মতো বড়সড় ধামাকা শুরু হয় মাঝে মাঝেই।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন। আপনি দেখছি বিষয়টি ধরে ফেলেছেন।

 2 years ago 

ধরে যখন ফেলেছি এখন পুরস্কার পাওয়ার অপেক্ষা ভাইয়া।

 2 years ago 

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়ালের তো মুখ নেই, তাইতো কেউ বলে না। দেয়ালের যদি মুখ থাকতো,তাহলে যে কেউ গোপন কথা বলার সময়, দেয়াল উত্তর দিয়ে দিতো। তখন তো গোপন কথা বাসায় বলা যেতো না,বরং খোলা মাঠে গিয়ে বলতে হতো😂😂। অনেক সময় বৃষ্টিতে ভিজে ভিজেও গোপন কথা বলতে হতো🤣🤣।

 2 years ago 

ভাগ্যিস মুখ নেই না হলে তো সাথে সাথেই গোপন কথা ফাঁস হয়ে যেত। তখন একেবারে ফাঁকা মাঠে গিয়ে গোপন কথা বলতে হত।

 2 years ago 

এরকম হলে তো কোন কথাই আর গোপন হতো না।

 2 years ago 

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়াল তো শুধু শুনে, কিন্তু বলে অন্যজন। আশেপাশের মানুষজন নিজেদের কানগুলো দেয়ালের সাথে ফিটিং করে রাখে, তাই মনে হয় দেয়ালের কান আছে এটা বলা হয়🤣। কোনো কিছু শোনার পর তারা তাদের কান আবারও নিজেদের কাছে নিয়ে যায়😁। আর তাদের মুখ ব্যবহার করেই এগুলো ফাঁস করে দেয়🤣🤣।

 2 years ago 

আপু আপনার মন্তব্য শুনে বেশ ভালো লাগলো। আমি কিন্তু আপনার মন্তব্য সাথে একমত।

 2 years ago 

মনে হয় মানুষের কান অনেকগুলো৷ তাই কয়েকটা দেয়ালের সাথে ফিটিং করে রাখে।

 2 years ago 

দেয়ালের কান আছে আর পাশের বাড়ির ভাবির মুখ আছে। দেয়াল মনে হয় পাশের বাড়ির ভাবির কাছ থেকে কান ধার করে এনেছে। তাইতো বাড়ির সুখ দুঃখের খবর পাশের বাড়ির ভাবী জেনে যায়। 😆

 2 years ago 

একদম ঠিক কথা 😂।

 2 years ago 

ভালো করে দেয়াল চেক করে দেখিয়েন৷ হয়তো দেয়ালের ভিতর কান লাগানো আছে।

 2 years ago 

গোপন কথা বলার সময় সবাই দেয়ালেরও কান আছে কথাটি বলে থাকে আর আস্তে আস্তে কথা বলে যেন দেয়াল শুনতে না পায়। কারন গোপন কথা শুনে ফেললে অনেক ক্ষতি হয়ে যাবে। আর গোপন কথা সবাই শুধুমাত্র আড়িপেতে শুনেই থাকে কোন উত্তর করে না। তাই সবাই দেয়ালের কান আছে বলে কিন্তু মুখের কথা কেউ বলে না।

 2 years ago 

খুবই সুন্দর একটি কথা বলেছেন আপনি।

 2 years ago 

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়ালের মুখ থাকলেই তো বলবে। দেয়ালের কান আছে মানে দেয়ালের পেছনে যারা থাকে তাদের কান রয়েছে। যারা কান পেতে থাকে, তাদের কান মানেই হচ্ছে দেয়ালের কান🤣🤣।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন। তাদের কান সেখানে সংযুক্ত করা হয়েছে।

 2 years ago 

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়াল শুনতে পড়ে না, বলতেও পারে না। আমাদের আশে পাশের কিছু মানুষ রয়েছে। তারা এক জনের কথা অন্য জনের কানে পৌঁছে দেয়। তাই সেই সকল চোগলখোরী মানুষদেরকে দেওয়ালের সঙ্গে তুলনা করা হয়েছে।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন।

 2 years ago 

দেওয়াল তো কথা বলেও না এবং খায়ও না, তাই তার মুখ নেই।সে শুধু কথা শুনে, মেয়েদের মত কথা শুনে চুপ করে অন্যকে বলে দেয়। সেজন্যই দেয়ালের কান আছে বলা হয়।

 2 years ago 

তাহলে মেয়েরাই হয়তো এক একটি দেয়াল।

 2 years ago 

দেয়ালের মুখ থাকলে তো ঝগড়া করবে এই জন্য শব্দ দূষণ হবে এক প্রকার মারামারিও হতে পারে যার কারনে দেয়ালের মুখ নেই কেউ বলে না।

 2 years ago 

দেয়াল সেক্ষেত্রে নিরব দর্শকের ভূমিকা পালন করে।