এবিবি ফান প্রশ্ন- ৫৭৮ || রাগ হলে শখের নারী কেন ফেসবুকে ব্লক করে রাখে??

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

রাগ হলে শখের নারী কেন ফেসবুকে ব্লক করে রাখে??

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর অভিমতঃ

উত্তর জানা থাকলে তো সহজেই সমাধান করতে পারতাম হা হা হা

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

কারণ শখের নারীরা জানে যে,,, পুরুষগুলি কাঁঠালের আঠার মতো যা লাগলে পরে ছাড়ে না।তাই বারে বারে মেসেজ কিংবা কল ডিস্টার্ব থেকে মুক্তি পাওয়ার জন্য রাগ হলে শখের নারী আগে ফেসবুকে ব্লক করে রাখে।।

 last year 

রাগ হলে শখের নারী কেন ফেসবুকে ব্লক করে রাখে??

কারণ শখের নারী খুবই চালাক। শখের নারী খুব ভালো করে জানে, রাগের মুহূর্তে নিজেকে দূরে রাখতে হয়। যাতে করে পরিস্থিতি আরও খারাপ না হয়।

 last year 

সে ভাবে, তার ব্লক লিস্টটাই প্রেমিকের শাস্তি কেন্দ্র!
আর ভাবুকটা ছেলেও বসে থাকে, যেন জামিন পেলে আবার ইনবক্সে ঢুকবে! 😜

 last year 

হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন।

 last year 

বাহ খুব সুন্দর বলেছেন ভাই।

 last year 

হা হা হা

 last year 

রাগ হলে শখের নারী কেন ফেসবুকে ব্লক করে রাখে??

ছেলেদেরকে শাস্তি দেওয়ার জন্য শুধু ব্লক টাই যথেষ্ট। আর কোনো কিছুরই প্রয়োজন হয় না 🤓🤣।

 last year 

ব্লক করে রাখা মানসিক শাস্তি। আপনি বাস্তব বলেছেন আপু।

 last year 

আপনি বুঝবেন না, যখন ব্লক করে তখন মনে হয় মাথা থেকে বোঝা নামলো 🥱

 last year 

রাগ হলে শখের নারী কেন ফেসবুকে ব্লক করে রাখে??

কথায় আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত🤠। ঠিক তেমনি ভাবে গার্লফ্রেন্ডের দৌড়ও ব্লক পর্যন্ত 😂🤣।

 last year 

বাহ সত্যি বলেছেন 😁😁😁।

 last year 

মেয়েরা ভাবে ব্লক মারলে ছেলেরা কষ্ট পায়। কিন্তু সত্য হলো মেয়েরা ব্লক মারলেই ছেলেরা প্রকৃত শান্তি পায়😂😂।

 last year 

কারণ, রাগ উঠলে সে ভাবে “ও তো আমার হৃৎপিণ্ড ভেঙেছে, এখন ওর নিউজফিড ভাঙব!” তাই ব্লক দিয়ে শান্তি খুঁজে, আবার রাতে স্টক করেও দেখে! 😜

 last year 

ঠিক বলেছেন ভাই।

 last year 

আমি একদম আপনার সাথে সহমত ভাই। কারণ আপনি আমার মনের কথা বলেছেন হা হা হা।

 last year 

রাগ হলে শখের নারী কেন ফেসবুকে ব্লক করে রাখে?

  • যখন তার ইমোশনাল ভালোবাসার সার্ভার ওভারলোড হয়, তখন অটোমেটিক ব্লক বট চালু হয়ে যায় সতর্কতা ছাড়াই 😂😅😁😁😁।
  • ব্লক মানে ব্রেক, কিন্তু ব্রেকআপ না তাই সেই রাগ লাগলেই ব্লক করে মনের ডিপ ফ্রিজে রেখে দেয়। যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আনব্লক করে আবার গরম করে খেতে পারে💞🧡💚🩵।

  • সেই চায় ব্লক করার পরে প্রিয় মানুষ এতো কষ্ট পেয়ে থাক যেন সে অন্য কাউকে আর ভালো না বাসে। সেই ব্লক করে তার মনের এক টন ভার হালকা করে আর মনে মনে হাসে😁😁😁।

 last year 

হা হা হা 🤣। এটা একদম সত্যি কথা।

 last year 

রাগ হলে শখের নারী কেন ফেসবুকে ব্লক করে রাখে??

যাতে প্রমিক আশান্ত মনে থাকে। কোন কাজ ঠিকভাবে করতে না পারে । পরবর্তিতে যেন কোন ধরনের মন কস্টের কথা না বলে। হুজুর হুজুর করে চলে।

 last year 

তাই নাকি আপু। এতদিনে তাহলে জানতে পারলাম মেয়েরা কথায় কথায় এজন্যই ব্লক মারে 🤔🫡🫡।

 last year 

সখের বেডি নাই,তাই বাস্তবিক কোনো অভিজ্ঞতাও নেই।তবে এটা বলতে পারি যে, গাধা যেমন স্বভাবে বোকা আর ধোপার বোঝা টানাই মোক্ষম কাজ, তেমনি মে মানুষদের স্বভাবই হলো ব্লক মারা আর বোকার মত ভাবা যে ছেলেকে কঠিন শাস্তি দিয়েছে😄।কিন্তু সেতো জানেনা,ব্লক মারলে ছেলেরাই বেশি খুশি হয়,কারণ ব্লকের কারণে ছেলেরা কিছুটা সময়ের জন্যে হলেও প্রকৃত শান্তি পায়😂😂।

 last year 

রাগ হলে শখের নারী কেন ফেসবুকে ব্লক করে রাখে??

কী জানি রে ভাই। আমার না আছে শখের নারী আর না আছে ব্লক খাওয়ার অনূভুতি। জীবনে কী করলাম কোন মেয়ে কোনদিন ব্লকও করল না😩।।